admin

প্রকাশিত: 2:34 PM, January 6, 2021

মনের দুঃখ যেন এগিয়ে যাওয়া বন্ধ না হয়

মনের দুঃখ যেন এগিয়ে যাওয়া বন্ধ না হয়

আরমিন সুলতানা
পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন, যাঁরা খুবই মেধাবী ও যোগ্যতা সম্পন্ন কিন্তু তাঁরা জীবনে কিছুই করতে পারেননি। কারণ, এদের কেউ কেউ নিজের দুঃখকে কাটিয়ে উঠতে পারেননি। কিছু দুঃখ দূর করা যায় না। খুব কাছের প্রিয়জনের অসময়ে চলে যাওয়ার মত দুঃখ ভোলাটা কঠিন। সত্যিকার দু:খ আসলে ভোলা যায় না। কিন্তু তাকে কাটিয়ে ওঠা যায়। তাকে হয়তো পুরোপুরি দূর করা যায় না কিন্তু তাকে সাথে নিয়েও জীবনে এগিয়ে যাওয়া যায়।
এটা নিয়ে পড়ে থাকলে নিজের পাশাপাশি নিজের কাছের মানুষ গুলোরও ক্ষতি হয়। নিজের অপার সম্ভাবনা শেষ হয়ে যায়। আর কিছু দুঃখ তো একেবারেই অযৌক্তিক। যেগুলো নিয়ে এক মিনিট পড়ে থাকা মানে সেই মিনিটটি নষ্ট করা। আবার কিছু মানুষ আছেন, মনে দুঃখ থাকলেও স্বীকার করতে চান না। এমনকি নিজের কাছেও নিজে এটা মানতে চান না। এরা দু:খকে অস্বীকার করে সব সময়ে হাসিখুশি থাকার অভিনয় করেন এটাও আসলে ভালো কিছু নয়। এটা ভেতরে ভেতরে মানুষকে আরও দু:খী করে।
দু:খ থেকে রাগ, হতাশা, ভয় এগুলো সৃষ্টি হয়, অথবা এইসব নেতিবাচক অনুভূতি আরও শক্তিশালী হয়। আর এই সবগুলো অনুভূতিই মানুষের জীবনের উন্নতির পথে বাধা। তাই দুঃখের সঠিক কারণ খুঁজে বের করে সেই দুঃখ দূর করার উপায় বের করা জরুরী। দু:খের মধ্যে আটকে থাকলে জীবনের সম্ভাবনাকে কাজে লাগানো যায় না।
দু:খ জীবনের একটা অংশ। বিশ্বখ্যাত মনোবিজ্ঞানী কার্ল গুস্তাব যুং বলেছেন, “পৃথিবীর সবচেয়ে সুখী জীবন কাটানো মানুষ গুলোরও দুঃখ আছে। এটা একটা ব্যালেন্স তৈরী করে। সবচেয়ে ভালো উপায় হল তাকে আসতে দাও, এবং ধৈর্যের সাথে তাকে সামলাও”
এই ধৈর্যের সাথে দু:খ সামলাতে পারলেই আসলে জীবনে সুখী হওয়া যায়। দু:খের ওপর ফোকাস না করে, সুখী হওয়ার কারণ গুলোর দিকে বেশি মনোযোগ দিলেই, জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে।

 

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,