editor
প্রকাশিত: 10:34 PM, November 6, 2020
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটাক্ষ করে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত মুসলিম জনতা’র উদ্যোগে শুক্রবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফখরুল ইসলাম এর পরিচালনায় শান্তিপূর্ণ মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুহেল রানা, বুরহান উদ্দিন রুকন, সৈয়দ নাঈম, জাহেদ আহমদ, জয়নাল আবেদীন, সুমন আহমদ, সাব্বির আহমদ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামরান আহমদ, সালিক আহমেদ, জয়নাল আহমেদ, আবুল হাসনাত, রবিউল আহমেদ, মিলাদ আহমদ, শাহান আহমেদ, মিটুন আহমেদ, জসিম আহমেদ, ইমরান আহমেদ, বুরহান আহমদ, জুয়েল আহমদ, আমিন আহমদ, রাকিব আহমদ, শিব্বির আহমদ, রুম্মন আহমদ, উজ্জ্বল আহমদ, নাইম আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ’র ‘ব্যঙ্গচিত্রকে’ প্রদর্শন করে ইতিহাতে কু-দুষ্টান্ত উপস্থাপন করেছে। তার এই ন্যাক্কারজনক কাজের কারণে সারা বিশে^ হিংসা ও বিদ্বেষ ছড়িয়ে পড়বে। অবিলম্বে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। নতুবা ফ্রান্সের সাথে মুসলিম রাষ্ট্রগুলোকে সম্পর্ক ছিন্ন করে তাকে একঘরে করতে হবে। বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানান। বিজ্ঞপ্তি
8 গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সিলেট বিএনপি’র ৬ সিনিয়র নেতা। অনেকেই ব্যাকফুটে চলে গিয়েছিলেন। আশাও ছেড়ে দিয়েছিলেন। ধরে নিয়েছিলেন সবই শেষ।
3 সিলেটের সীমান্তবেষ্টিত জৈন্তাপুর উপজেলা ও সংলগ্ন এলাকায় এখন এক আতঙ্কের নাম অঞ্জন দাস। দলীয় পদের দাপট দেখিয়ে সীমান্ত দিয়ে
1 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 7 ১৮ আগস্ট
6 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
6 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
6 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
8 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা
1 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক