editor
প্রকাশিত: 11:15 AM, November 18, 2026
দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদারের উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর বিএনপি। এর অংশ হিসেবে মহানগরীর ৪২টি ওয়ার্ডের নেতৃবৃন্দকে সমন্বয় করে পাঁচটি পৃথক টিমে ভাগ করে কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সোমবার রাতে নগরীর কাজিরবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ও অরাজকতা প্রতিরোধে করণীয় নির্ধারণ এবং সার্বিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে এ সভার আয়োজন করা হয়।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় দলীয় নেতাকর্মীদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ বলেন, নগরীর ৪২টি ওয়ার্ডকে পাঁচটি টিমে বিন্যস্ত করে সমন্বিতভাবে কাজ করলে প্রতিটি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও অরাজকতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। সভায় গণতন্ত্র, জনগণের অধিকার ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সতর্ক ও দায়িত্বশীল থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, নুরুল মোমিন খোকন, আব্দুল হাকিম, আফজাল উদ্দিন, আব্দুর রহিম মল্লিক ও রিয়াসাদ আজিম আদনান; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব; যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আহমদ মুকুল, মির্জা বেলায়েত হোসেন লিটন, শুয়াইব আহমদ শুয়েব, মতিউল বারী খোরশেদ, মনজুরুল হাসান মঞ্জু ও নাদির খান; কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান সোহেল এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,