admin

প্রকাশিত: 9:19 PM, January 7, 2021

সিলেটে আল্লামা ক্বাসেমীর স্মরণসভা

সিলেটে আল্লামা ক্বাসেমীর স্মরণসভা

বিজ্ঞপ্তি:

সিলেটে আল্লামা ক্বাসেমীর স্মরণসভা ইসলাম ও দেশের স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরী ছিলেন ক্বাসেমী…আল্লামা শায়খ জিয়া উদ্দিন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোসাইন ক্বাসেমী (রহ.) জীবন ও শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুশাহিদ দয়ামিরীর সভাপতিত্বে, জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ ক্বাসেমী ও মহানগর সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাওলানা সালিম ক্বাসেমীর যৌথ পরিচালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা আল্লামা শায়খ জিয়া উদ্দিন বলেছেন, আল্লামা ক্বাসেমীর ইন্তেকালে জাতির যে অপুরন্ত ক্ষতি সাধিত হয়েছে তা কখনো পূর্ণ হবার নয়। আল্লামা নুর হোসাইন ক্বাসেমী ছিলেন ইমান, ইসলাম ও দেশের স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরী। তিনি সারা জীবন ইসলাম ও মুসলমান, দেশ ও জাতির জন্য খেদমত করে গেছেন। তিনি দেশের উলামায়ে কেরাম ও ইসলাম প্রিয় জনতার অভিভাবক ছিলেন। তিনি কখনো বাতিলের সাথে আপোষ করেননি এবং কারো হুমকি ধমকি এমনকি রক্তচক্ষুকে ভয় করেননি। ইসলামী রাজনীতির ময়দানের অত্যন্ত উদারতার পরিচয় দিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

স্মরন সভা ও দোয়া মাহফিলে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মহিউল ইসলাম বুরহান, জামেয়া মাদানীয় বারিধারার শিক্ষা সচিব মাওলানা মকবুল হোসেন, আল্লামা নুর হোসাইন ক্বাসেমীর সাহেবজাদা মুফতি জাবের ক্বাসেমী, জামেয়া মাদানীয় কাজিরবাজারের মুহাদ্দিস মুফতি সিদ্দিকুর রহমান চিশতি, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জমিয়তের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় জমিয়তের অফিস সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়গড়ী, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফখরুজ্জামান, জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আসরারুল হক, মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা খায়রুল হোসেন, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, খেলাফত মজলিস মহানগর সহ-সভাপতি হাফিজ তাজুল ইসলাম ইসলাম হাসান, জেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা মখলিছুর রহমান, সিলেট মহানগর জমিয়তের সহ-সভাপতি মুফতি মজির উদ্দিন ক্বাসেমী, মাওলানা মুজিবুর রহমান ক্বাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, খেলাফত মজলিস নেতা সামসুদ্দিন মো. ইলিয়াছ, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া, বিমানবন্দর থানা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল্লাহ, ওসমানীনগর থানার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুস সালাম, কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা সুহাইল আহমদ, জৈন্তাপুর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মহি উদ্দিন, সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, জমিয়ত নেতা মুফতি জামাল উদ্দিন হক্কানী, কানাইঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান, দক্ষিণ সুরমা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান আহমদ, মাওলানা তৈয়বুর রহমান, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মো. লুৎফুর রহমান।
মহানগর ছাত্র জমিয়ত নেতা হাফিজ সাজ্জাদ রুমনের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদ আলী, মহানগর জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ছদরুল আমিন, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা রুহুল আমিন নগরী, মাওলানা আখতারুজ্জামান, মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি বাহরুল আমিন, মহানগর ছাত্র জমিয়তের সহ সভাপতি হাফিজ শাহিদ হাতিমী, মো. আবুল খায়ের প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,