admin
প্রকাশিত: 12:48 PM, December 15, 2020
নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল (রহ:) ও হযরত শাহপরান (রহ:)-এর পূণ্যভূমি সিলেট থেকে হানাদারবাহিনীকে বিতাড়িত করা হয় ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর। এ দিনটি সিলেট মুক্ত দিবস। এই দিনে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীসহ মুক্তিকামী জনতার প্রতিরোধে পাকসেনারা পরাস্ত হয়। সিলেটবাসীর নিকট এ দিনটি গৌরবোজ্জ্বল ও বিশেষভাবে স্মরণীয়। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর পাকসেনারা চলে আসে শহরের উত্তরদিকে সালুটিকর এলাকায়। ১৩ ডিসেম্বর শহরের পূর্বদিকে খাদিমনগর এলাকায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর একটি দল পৌঁছে যায়।
১৪ ডিসেম্বর, মাছিমপুরের পশ্চিম পাশে পাকিস্তানি বাহিনী আর মেন্দিবাগের রাস্তার উল্টোদিকে মুক্তিবাহিনীসহ মিত্রবাহিনী। বিকেল গড়িয়ে যাচ্ছে। শুরু হয়েছে তুমুল যুদ্ধ। প্রচণ্ড গোলাগুলির এক পর্যায়ে হেলিকপ্টার করে দুবড়ির হাওরে (বর্তমান উপশহর) মিত্রবাহিনীর সৈন্যরা টপাটপ নামছে। মর্টার সেলের শব্দে কান ঝালাপালা। আগের রাতেও প্রচণ্ড যুদ্ধ হয়। এখানে মুক্তিবাহিনীর অনেকে নিহত হয়। এ সময়ের মধ্যে চারদিকে ঘিরে ফেলা হয় হানাদারবাহিনীকে।
দিন গড়িয়ে যাওয়ার একপর্যায়ে পাকবাহিনী বর্তমান শাহজালাল ব্রিজের নিকট সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করে। পাকিস্তানিরা হাত উঁচিয়ে যখন লাইন ধরে দাঁড়িয়ে থাকে তখন খুব আনন্দ লাগছিল, এ রকম দৃশ্যের স্মৃতিচারণ করেন ফটো সাংবাদিক কিশোর মুক্তিযোদ্ধা মেন্দিবাগের আতাউর রহমান আতা। সেখানে ২-৩শ’ সৈন্য ছিল। প্রচুর গোলাবারুদ ছিল। তিনি বলেন, ‘মেন্দিবাগে নিহত মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। ভূমিখেকোদের হাত থেকে রক্ষার জন্য মেন্দিবাগ অগ্রসর যুব সংঘ এই শহীদ মিনারের পাশে একটি পাঠাগার তৈরি করে।’
১৫ ডিসেম্বর, রাত পোহানোর সাথে সাথেই শহরজুড়ে উত্তেজনা। প্রতীক্ষার প্রহর যেন ফুরায় না। অবশেষে সিদ্ধান্ত হলো এমসি কলেজ মাঠে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করবে। আর এদিন পাকিস্তানি বাহিনী পড়ন্ত বিকেলে অস্ত্রসহ আত্মসমর্পণ করে। পরে দেওয়ান ফরিদগাজী আনুষ্ঠানিকভাবে ‘সিলেট মুক্ত’ ঘোষণা দেন।
এ দিনটিতেই হানাদারমুক্ত সিলেট মুক্তিযোদ্ধা, মিত্রবাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক জনতার উপস্থিতিতে সিলেট কালেক্টরেট চত্ত্বরে ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীন বাংলাদেশের পক্ষে ডিসি ও এসপিকে প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর দেওয়ান ফরিদ গাজী কালেক্টরেট চত্ত্বরে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনতার উদ্দেশ্যে স্বাধীন বাংলাদেশ গড়তে ও সুশাসন প্রতিষ্ঠার জন্য আহ্বান জানান।সিলেট মুক্ত দিবস ১৫ ডিসেম্বর।
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,