editor
প্রকাশিত: 5:40 PM, February 22, 2021
ধারাবাহিক তাফসির
ইরশাদ হয়েছে, ‘তিনি (আল্লাহ) বলেন, হে মুসা, তুমি যা চেয়েছ তা তোমাকে দেওয়া হলো।
(সুরা : ত্বহা, আয়াত : ৩৬)তাফসির : আগের কয়েকটি আয়াতে বর্ণনা করা হয়েছিল, মুসা (আ.) মহান আল্লাহর কাছে পাঁচটি দোয়া করেছেন। আল্লাহ তাঁর সব দোয়া কবুল করেছেন। আলোচ্য আয়াতে তাঁর দোয়া কবুলের ঘোষণা দেওয়া হয়েছে। মুসা (আ.) যে পাঁচটি বিষয়ে মহান আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সেগুলো হলো—এক. আমার অন্তর প্রশস্ত করে দিন। দুই. আমার কাজ সহজ করে দিন। তিন. আমার জিহ্বার জড়তা দূর করে দিন। চার. আমার স্বজনদের মধ্য থেকে আমার জন্য একজন সাহায্যকারী বানিয়ে দিন। পাঁচ. আমার ভাই হারুন (আ.)-কে নবী হিসেবে নির্বাচিত করুন।মহান আল্লাহ তাঁর সব দোয়া কবুল করেছেন।এ আয়াতে কয়েকটি বিষয় লক্ষণীয়, প্রথমত, যেকোনো সমস্যার সমাধানে আল্লাহর কাছে দোয়া করা উচিত। বিশেষত, মুখের জড়তা দূর ও কোনো কাজ সহজ হওয়ার জন্য মুসা (আ.)-এর উচ্চারিত শব্দগুলোর আলোকে দোয়া করা যায়।দ্বিতীয়ত, এই আয়াত থেকে জানা যায়, মহান আল্লাহর কাছে দোয়া করলে তিনি তা কবুল করেন। আর কখনো কখনো দোয়া তত্ক্ষণাৎ কবুল হয়ে যায়। যেমন মুসা (আ.)-এর এই পাঁচটি দোয়া মহান আল্লাহ তত্ক্ষণাৎ কবুল করেছেন। তবে এর অর্থ এই নয় যে সবার দোয়া সব সময় দ্রুত কবুল হয়। বরং দোয়া কবুলের কয়েকটি স্তর আছে। হাদিসে এসেছে, ‘কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের বিষয়ে অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাকে এ তিনটির কোনো একটি দান করেন। (১) হয়তো তাকে তার কাঙ্ক্ষিত বস্তু দুনিয়ায় দান করেন, (২) অথবা তা তার পরকালের জন্য জমা রাখেন এবং (৩) অথবা তার কোনো অকল্যাণ বা বিপদাপদ তার থেকে দূরে করে দেন। সাহাবিরা বলেন, তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব। তিনি বলেন, আল্লাহ এর চেয়েও বেশি দেন। (আত-তারগিব, হাদিস : ১৬৩৩)তৃতীয়ত, এই আয়াতে দেখা যায়, মুসা (আ.)-এর দোয়া মহান আল্লাহ দ্রুত কবুল করেছেন। এর অর্থ এই নয় যে নবীদের সব দোয়া দ্রুত কবুল হয়; বরং কোনো কোনো নবীর দোয়াও বিলম্বে কবুল হয়েছে। যেমন—আইউব (আ.)-এর দোয়া বিলম্বে কবুল হয়েছে। আদম (আ.)-এর তাওবা বেশ সময়ের পর কবুল হয়েছে। এমনকি নবীদের কোনো কোনো দোয়া আল্লাহর বিশেষ হিকমতে দুনিয়ায় কবুল করা হয়নি
S/H(Ripa-5)
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,