editor
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
অনলাইন ডেস্ক : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪২তম (বিশেষ) বিসিএস এবং ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ৪২তম বিসিএসে চিকিৎসক ও ৪৩তম বিসিএসে সাধারণ ও প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার নিয়োগ দেওয়া হবে। ৪২তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে নিয়োগ পাবেন ২০০০ জন। ৪৩তম বিসিএসে ১ হাজার ৮১৪ জন নিয়োগ পাবেন। একসঙ্গে গত সোমবার রাতে দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।
অনলাইনের ৪৩তম বিসিএসের আবেদন ৩০ ডিসেম্বরে শুরু হবে। প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩১ জানুয়ারি পর্যন্ত।
৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।
২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইট ও সাংবাদমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিএসসি।
৪৩তম বিসিএসের জন্য আবেদন শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে। সেদিন সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে শেষ হবে ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টায়। পিএসসি বলেছে, অনলাইনে ফরম পূরণের পর ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে প্রার্থীকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীকে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় ২ ঘণ্টা। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা যাবে। প্রিলিমিনারির বিষয়ভিত্তিক সিলেবাস পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
বাংলা ভাষা ও সাহিত্য ৩৫, ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫, বাংলাদেশ বিষয়াবলি ৩০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) ১০, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০, সাধারণ বিজ্ঞান ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫, গাণিতিক যুক্তি ১০, মানসিক দক্ষতা ১০, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১০ নম্বরের ওপর পরীক্ষা হবে।
প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট,
রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
1 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
1 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
1 স্টাফ রিপোর্টার: 6 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
7 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮
4 ইকবাল বাহার, কানাইঘাট: 6 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
4 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে