editor

প্রকাশিত: 6:10 PM, April 2, 2021

হেফাজতের কর্মসুচীতে নিহতদের দায়ভার সরকারকেই নিতে হবে :আল্লামা গাছবাড়ী

হেফাজতের কর্মসুচীতে নিহতদের দায়ভার সরকারকেই নিতে হবে :আল্লামা গাছবাড়ী

হেফাজতে ইসলাম সিলেটের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার (২ এপ্রিল) বাদ জুময়া সিলেট কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় নায়বে আমীর ও সিলেট জেলা সভাপতি শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী বলেন, গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মসূচি পালনকালে ঢাকার বায়তুল মুকাররম, চট্টগ্রামের হাজহাজারী ও বি.বাড়িয়ায় সরকার দলীয় ছাত্র ও যুব সংগঠনের সন্ত্রাসী ও পুলিশী হামলায় ২০জন তৌহিদী জনতা নিহতের সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। গ্রেফতারকৃত হেফাজত নেতাকর্মীদের মুক্তি ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম হাসান ও মাওলানা নজরুল ইসলামের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা খলীলুর রহমান, মাওলানা সামীউর রহমান মুসা, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা ইকবাল হুছাইন, মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা নাসির উদ্দিন, মুফতী রশীদ আহমদ, হাফিজ মাওলানা আতিকুর রহমান, মুফতী ফয়জুল হক জালালাবাদী, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা মানজুরে মাওলা, মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী, মাওলানা সানা উল্লাহ, মাওলানা মুশফিকুর রহমান মামুন, মুফতী মুহাম্মদ মাহবুবুল হক, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা হাফিজ কবির আহমদ, মাওলানা ফাহাদ আমান, মাওলানা আমিন আহমদ রাজু, মাওলানা রুহুল আমিন নগরী, মাওলানা আহমদুল হক উমামা, মাওলানা জহুরুল হক, হাজী আব্বাস জালালী, হাফিজ কয়েছ আহমদ, মাওলানা সাইফুর রহমান, মুফতী সিরাজুল ইসলাম, মাওলানা সৈয়দ আসাদ আহমদ, মাওলানা কায়সান মাহমুদ আকবরী প্রমুখ।
সভায় বক্তারা আরো বলেন, মোদী ও ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারীদের রক্ত বৃথা যাবে না। রক্তের বিনিময়ে হলেও দেশে স্বাধীনতার সুরক্ষা ও ইসলামের হেফাজত এদেশের তৌহিদী জনতা করবেই। মাদ্রাসা-মসজিদে পুলিশী হয়রানি বন্ধ করতে হবে। নতুবা সারা দেশে বিক্ষোভের দাবানল ছড়িয়ে পড়বে।
পরিশেষে শহীদদের দরজা বুলন্দি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,