editor
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
অনলাইন ডেস্ক
এবার করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ জাতীয় দলের এই অলরাউন্ডার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আজ (০৮ নভেম্বর) পাকিস্তানে যাওয়ার কথা ছিল।
তবে কোভিড-১৯ পজিটিভ হওয়ায় এখন আর সেখানে যাওয়া হচ্ছে না।
করোনা আক্রান্তের বিষয়টি মাহমুদউল্লাহ নিজেই নিশ্চিত করেছেন। পিএসএলে খেলতে পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যেই তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। গত শুক্রবার প্রথম দফায় পজিটিভ হওয়ার পর শনিবার আরও একবা পরীক্ষা করালে সেখানে দুঃসংবাদ পান। এখন নিজের বাসাতেই আইসোলেশনে থাকবেন তিনি। আর সেইসঙ্গে পিএসএলে মুলতান সুলতানের হয়ে প্লে-অফে খেলার ইচ্ছে শেষ হয়ে গেল।
মাহমুদউল্লাহ বলেন, ‘পিএসএল খেলার জন্যই ৬ তারিখ পরীক্ষা করিয়েছিলাম। পজিটিভ আসার পর অবাক হয়েছি । নিশ্চিত হওয়ার জন্য পরদিন আরেকবার পরীক্ষা করালাম, এবারও পজিটিভ। এমনিতে কোনো সমস্যা নেই। দুই দিন আগে থেকে হালকা একটু ঠাণ্ডা লেগেছে, যেটা নরম্যালই হতে পারে। এছাড়া কোনো উপসর্গ নেই। আপাতত বাসায়ই আইসোলেশনে আছি। ’
এর আগে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর জায়গায় মুলতানের দলে ডাক পান মাহমুদউল্লাহ। এখন দলটিকে মাহমুদউল্লাহর বদলি খুঁজতে হবে।
এদিকে সামনেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট রয়েছে। আর দ্রুত সুস্থ হয়ে ঘরোয়া এই টুর্নামেন্টে খেলার জন্য তৈরি হতে হবে তারকা এ ক্রিকেটারকে।
এবারের পিএসএলের প্লে-অফে মাহমুদউল্লাহ ছাড়াও ডাক পেয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি লাহোর কালান্দার্সের ওপেনার ক্রিস লিনের জায়গায় খেলবেন। ১০ নভেম্বর পাকিস্তানে রওনা হওয়ার কথা তামিমের। এরই ধারাবাহিকতায় আজ করোনা পরীক্ষা করিয়েছেন তিনি।
8 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
3 ওসমানীনগর প্রতিনিধি: 5 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
8 স্টাফ রিপোর্টার: 3 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
1 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 6 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
2 ইকবাল বাহার, কানাইঘাট: 6 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
5 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে