editor
প্রকাশিত: 2:07 PM, November 16, 2023
হাফিজ মাছুম আহমদ দুধরচকী :: প্রিয় পাঠকের কাছে আজকের আমার আলোচনা হলো উপকারীর উপকার স্বীকার করা মুমিনের বৈশিষ্ট্য। উপকৃত হয়ে উপকার স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ মুমিন ব্যক্তির অন্যতম একটি গুণ। উপকৃত হয়ে তার উপকারের প্রশংসা করে মনে কষ্ট না দিয়ে সহযোগিতা করাই হলো কৃতজ্ঞতা।
সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, ডাক্তার, উকিল, শিক্ষক, ইমাম, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, দোকানদার, ড্রাইভার, কৃষক, শ্রমিকসহ সামাজিক এ জীবনে বেঁচে থাকতে অন্যের দ্বারা সবাই উপকার গ্রহণ করি। যে ব্যক্তির দ্বারা উপকৃত হলাম তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা মুমিন হিসেবে দায়িত্ব। বিখ্যাত হাদিসগ্রন্থ আবু দাউদ শরিফে উল্লেখ রয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। অথবা যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ।
উপকৃত হয়ে কৃতজ্ঞতা প্রকাশে জীবন পরিবর্তন হয়ে যায়। আমরা মৃত ব্যক্তির সামনে তার কৃতজ্ঞতা করি। কিন্তু জীবিত থাকাকালে তার কখনো কৃতজ্ঞতা প্রকাশ করিনি। উল্টো সমালোচনা করে তার মনমানসিকতা নষ্ট করে দিয়েছি। আমাদের চিন্তা-ভাবনাই হলো ভালো দিক নয়, খারাপ দিকগুলো খুঁজে বের করে আলোচনা-সমালোচনায় নিজের জীবন পার করা। আমাদের চিন্তা নোংরা থাকায় অন্যের ভালো দিকগুলো চোখে পড়ে না। ভালো মনের লোকেরা নোংরা চিন্তা করে না। আমরা উপকৃত হয়েও উপকার মনে রাখি না। বরং একটু সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ি। অন্যের কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা কৃপণতা করি। উপকৃত হয়ে হাসিমুখে ধন্যবাদ বা জাজাকাল্লাহ বলতে লজ্জা পাই।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে অনুগ্রহ করা হলে সে যদি অনুগ্রহকারীকে বলে জাজাকাল্লাহু খাইরান অর্থাৎ আল্লাহতায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, তাহলে সে উপযুক্ত ও পরিপূর্ণ প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করল। তিরমিজি শরিফ। আমাদের উপকার ও সুবিধার জন্য সৃষ্টি করা হয়েছে গাছপালা, পশুপাখি ও জীবজন্তু। এগুলো আল্লাহর অনন্য দান। এরা আমাদের উপকার করে। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তাদের কোনো ক্ষতি করা চলবে না।
এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, আমি তাদের স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি; তাদের উত্তম জীবনোপকরণ প্রদান করেছি এবং তাদের অনেক সৃষ্ট বস্তুর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি। সুরা বনি ইসরাইল : ৭০। উপকারের কথা স্মরণ রেখে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে ঝগড়া-বিবাধ, হিংসা, চোগলখুরি দূর হয়। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যেন আমাদেরকে উপরোক্ত আলোচনা গুলোর প্রতি আমল করার তাওফিক দান করেন আমীন।
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স