editor

প্রকাশিত: 1:18 PM, January 20, 2024

আন্তর্জাতিক ফিজিক্স প্রতিযোগিতায় রৌপ্য পদক পেলেন শাবির ৩ শিক্ষার্থী

আন্তর্জাতিক ফিজিক্স প্রতিযোগিতায় রৌপ্য পদক পেলেন শাবির ৩ শিক্ষার্থী

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ফিজিক্স প্রতিযোগিতায় রৌপ্য পদক পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩ মেধাবী শিক্ষার্থী।

বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়। রৌপ্য পদক পাওয়া তিন শিক্ষার্থী হলেন গগন চন্দ্র চন্দ, মোঃ সুমন আহমদ, ফাহিম আহমদ। তারা তিনজনই শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের ফাইনাল বর্ষের শিক্ষার্থী। এর মধ্যে গগন চন্দ্র চন্দের বাড়ি সিলেটের খাদিমপাড়ায়, বাকি দুজনের বাড়ি গোলাপগঞ্জ উপজেলায়।

গগন বলেন, প্রতিযোগিতায় ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে নির্ধারিত সমস্যা সমাধান করে সমাধান রিসার্চ পেপার আকারে ই-মেইলের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়।

জানা যায়, গত বছরের ৫ ও ৬ নভেম্বর অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় সহস্রাধিক দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে তিনজন করে সদস্য ছিল । এর মধ্যে শাবিপ্রবি সহ দেশের প্রায় সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক গুলো দল অংশগ্রহণ করে। এইবছর শাবিপ্রবিতে দুটি রৌপ্যসহ মোট চারটি দল বিজয়ী হয়েছে।

যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে অনলাইনে এ প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সহস্রাধিক দল অংশগ্রহণ করে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৩টি টিম ‘সিলভার মেডেল’ অর্জন করে। তার মধ্যে দুইটি টিম শাবিপ্রবির। বিজয়ী দলের মেন্টর ছিলেন শাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মো: এনামুল হক।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে