editor

প্রকাশিত: 4:57 PM, January 20, 2024

প্রবাসী বাংলাদেশীরা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন: আব্দুল মোমেন

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি অনুদান প্রদান

প্রবাসী বাংলাদেশীরা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন: আব্দুল মোমেন

সিলেটে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে ও বাগিরঘাট যুব সংঘের সহযোগিতায় শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর হিলভিউ কনভেনশন হলে অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি অনুদান প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা দেশ ও সমাজের উন্নয়নে এক পর এক প্রদক্ষেণ গ্রহণ করে যাচ্ছেন। আমি প্রত্যেক প্রবাসীদের সম্মান ও শ্রদ্ধা জানাই। আশা করি অতিতের ন্যায় তারা ভবিষ্যতেও দেশের কল্যাণে কাজ করে যাবেন। যে সকল প্রবাসীরা এই উদ্যোগ গ্রহণ করেছেন তারা জাতীয় বীর। তাদের এ মহতি উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে এই আশাবাদ ব্যক্ত করি।

 

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি মুহিব উদ্দিন। তিনি বলেন, আমরা প্রবাসীরা প্রবাসে থাকলেও দেশের প্রতি আমাদের হৃদয়ের টান সব সময় থাকে। দেশের উন্নয়নের জন্য প্রবাসীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকে প্রতি বছর সিলেট বিভাগের অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের সহায়তা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর সিলেট বিভাগের ৪৪টি স্কুলের ২ হাজার ছাত্র-ছাত্রীদের সহায়তা করা হচ্ছে। শুধু দেশেই নয় সিলেট বিভাগের যেসব ছাত্র-ছাত্রী ব্রিটেনে উচ্চ শিক্ষার্থে অবস্থান করেন, তাদেরকেও এই ট্রাস্ট সহায়তা করে থাকে। আগামীতে সিলেট বিভাগের আরো বেশি স্কুলের ছাত্র-ছাত্রীদের সহায়তা করার আন্তরিক ইচ্ছা রয়েছে। সিলেটে অটিজম শিশুদের নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে। তাই সকলকে এ ব্যাপারে সহযোগিতার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমিও একজন প্রবাসী। প্রবাসীরা কিভাবে তাদের দেশ মাটির কথা চিন্তা করে সেটা আমি অনুধাবন করি। প্রবাসীদের এই প্রয়াস সিলেটের অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত শিক্ষা জীবন গঠনে সহায়ক হবে।

ট্রাস্টের সেক্রেটারী জামাল উদ্দিন ও ইসি মেম্বার মইনুদ্দিন আনসারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের এডভাইজার সৈয়দ আবুল বাসার মাসুম, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রাস্টি মামুনুর রশিদ, অলিউর রহমান মলাই, সিলেট শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক মইনুল হোসেন, সিলেট জেলা স্কাউটের সম্পাদক মো. হিফজুর রহমান খাঁন সহ বাগিরঘাট যুব সংঘের কর্মকর্তাবৃন্দ। এ সময় সিলেট বিভাগের অনুদান প্রাপ্ত স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে