editor

প্রকাশিত: 11:58 AM, April 30, 2024

জনপ্রতিনিধিরা কারা হবেন ইসলামের আলোকে!

জনপ্রতিনিধিরা কারা হবেন ইসলামের আলোকে!

হাফিজ মাছুম আহমদ দুধরচকী :: প্রশংসনীয় শাসক পেতে হলে যে গুণটি তাঁর মধ্যে থাকা লাগবে তা হলো আল্লাহর ভয় ও পরকালের প্রতি বিশ্বাস। জনপ্রতিনিধিরা জনগণের শাসক হবেন না, তারা হবেন জনগণের সেবক। জনপ্রতিনিধিরা এ কথাটুকু বেমালুম ভুলে গেছেন। হজরত উমর রা: একদিন গভীর রজনীতে তাহাজ্জুতের নামাজ আদায় করলেন। স্ত্রীকে বললেন, ‘আমার শাণিত তরবারীটি দাও। স্ত্রী বিস্ময়ে বললেন, এত গভীর রাতে তরবারী, কী করবেন? তিনি বললেন, স্ত্রী তোমার হক আদায় করেছি। আল্লাহর হক আদায় করেছি। এখন বাকি আছে জনগণের হক। জনগণের হক আদায় করার জন্য বাইরে বেরিয়ে যাচ্ছি।

শাণিত তরবারী নিয়ে গভীর অন্ধকার রাতে একা একা বের হয়ে গেলেন। মরুদ্যান মরুভূমি একা একা চলছেন। এমন সময় একজন মহিলার সুরেলা কণ্ঠে একটি প্রেমের গান ভেসে এলো। তিনি চিন্তা করলেন আমার রাষ্ট্রের প্রেমের আবেদনমূলক গান কে গায়। এই দুঃসাহস কার? কেননা কোরআন-সুন্নাহ মোতাবেক আমার রাষ্ট্র চলে। কারণ আল্লাহ রাব্বুল আল আমিন সূরা লোকমানের ৬ নম্বর আয়াত নাজিল করে সব গানবাজনা আল্লাহ নিষিদ্ধ করেছেন। তিনি মরুভূমির মধ্যে একটি জীর্ণশীর্ণ গৃহ দেখতে পেলেন। সেই ঘর থেকে গানটি ভেসে আসছিল। গানটি অর্থ হলো, প্রাণবধূয়া তুমি কোথায় তোমায় বিনে ফুলের মধু শুকিয়ে যায়। এ রকম আপত্তিকর গান শুনে খলিফা অগ্নিশর্মা হয়ে গেলেন। মরুভূমির মধ্যে ঘরটি ছিল খেজুরের পাতার বেড়া। তিনি পেছন থেকে ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলেন। মহিলা হজরত উমরের ভাবমর্যাদা দেখে থরো থরো করে কেঁপে উঠলেন। খলিফা বললেন, ‘হে জনৈক যুবতি মহিলা, বাতি নিভাও। হজরত উমার প্রশ্ন করলেন, এত রাতে তুমি এ রাষ্ট্রের মধ্যে কেন প্রেমের গান গাইছ। মহিলা বলল, ‘আমি গান গেয়ে যদি অপরাধ করে থাকি তাহলে আমি অপরাধ করেছি একটা আর আপনি অপরাধ করেছেন তিনটা। হজরত উমর রা: বললেন ‘মহিলা বলো আমি কী অপরাধ করেছি।’ মহিলাটি ছিল একজন হাফেজা। পবিত্র কোরআনে সূরা বাকারার ১৮৯ নম্বর আয়াতটি শুনিয়ে দিলেন যার অর্থ হলো পেছনের দরজা দিয়ে প্রবেশ করার মধ্যে কোনো কল্যাণ নেই। নেকি হলো আল্লাহকে ভয় করার মধ্যে’। মহিলা বলল, ‘হে পথিক তুমি আমার ঘরের পেছন দিক থেকে প্রবেশ করে সূরা বাকারার ১৮৯ নম্বর আয়াতটি লঙ্ঘন করেছো। হজরত উমর রা: এখন ভয়ে থরো থরো করে কাঁপছেন, এরপর খলিফা বললেন, দ্বিতীয় অপরাধ কী? মহিলা এবার সূরা নুরের ২৭ নম্বর আয়াতটি শুনিয়ে দিলেন। যার অর্থ হলো ‘হে মমিনগণ তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশ করো না যে পর্যন্ত না আলাপ-পরিচয় হয় এবং গৃহবাসী সালাম না করে’ মহিলা বললেন, ‘হে পথিক আপনি সূরা নুরের ২৭ আয়াত লঙ্ঘন করেছেন। কারণ আপনি আমার গৃহে প্রবেশ করার সময় আমাকে কোনো সালাম দেননি। হজরত উমর রা: আল্লাহর ভয়ে আরো শঙ্কিত হয়ে পড়লেন। তিনি বললেন, ‘বলো’, মহিলা আমি তৃতীয় অপরাধ কী করেছি? মহিলা এবার সূরা হুজরাতের ১২ নম্বর আয়াত শুনায়ে দিলেন। যার অর্থ এ রকম ‘হে মুমিনগণ তোমরা ধারণা থেকে দূরে থাক, কেন না কিছু ধারণা গোনাহ এবং কারো গোপন বিষয় অনুসন্ধ্যান করো না’। মহিলা বলল, ‘হে পথিক আপনি আমার সম্পর্কে না জেনে খারাপ ধারণা পোষণ করে আমার ঘরে ঢুকেছেন। আপনি সূরা হুজরাতের ১২ নম্বর আয়াতটি লঙ্ঘন করেছেন’। খলিফা বললেন, ‘হে মহিলা তাহলে এবার বলো এত গভীর রাতে কেন প্রেমের গান গাইলে’? মহিলা বলল, ‘হে পথিক শুনুন তাহলে। আমার স্বামীর নাম আবদুল্লাহ ইবনে সাদ। শুনেছি তিনি এই আরবের সুন্দর পুরুষ। তার সাথে বিয়ে হওয়ার পর মিষ্টি বিতরণ চলছিল, এমন সময় এ দেশের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত উমর রা: জিহাদের ময়দানে যাওয়ার জন্য চিঠি দিয়েছিলেন। তারপর আমার কাছ থেকে অনুমতি নিয়ে জিহাদের ময়দানে চলে গেছেন। শুনলাম চার মাস পরে আবার ফিরে আসবেন। চার মাস পর মদিনায় ফিরে এলে হজরত উমর রা: আবার তাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিলেন। এভাবে আমি আট মাস অপেক্ষা করলাম। আট মাস পরে আমার স্বামী আবার জিহাদ থেকে ফিরে আসছিলেন। পথিমধ্যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবার আরেক যুদ্ধে পাঠিয়ে দিয়েছেন। এভাবে ১২ মাস অতিবাহিত হয়েছে। আমার যৌবন আমি নষ্ট করিনি। গভীর রাতে স্বামীর বিরহ-বেদনায় আমি প্রেমের গান মনের অজান্তে গেয়ে ফেলেছি। এটা যদি অন্যায় হয়ে থাকে আমাকে ক্ষমা করুন। আর আপনি তো তিনটা অন্যায় করেছেন, হজরত উমরের দরবারে আপনার বিরুদ্ধে মামলা করব।

খলিফা নিজের পরিচয় দিলেন না। বাড়িতে গিয়ে নিজের মেয়ে হাফছাকে ডাকলেন, বললেন স্বামীবিহীন একজন মহিলা কত দিন থাকতে পারে। হাফছা বললেন, ‘আব্বা এ রকম প্রশ্ন কেন করলেন’? তিনি বললেন, ‘এটা আমার জানার প্রয়োজন আছে’। হজরত হাফছা বললেন, ‘চার মাস একজন মহিলা স্বামীবিহীন থাকতে পারে’। এরপর তিনি প্রশাসনের লোকদের ডাকলেন। আবদুল্লাহ বিন সাদকে ছুটি দিয়ে দিলেন। সেই দিন থেকে প্রশাসন লোকদের জন্য মাসিক তিন দিন করে ছুটি দেয়ার নিয়ম চালু হয়। অদ্যাবধি তা কার্যকর আছে।

মহানবীর পর হজরত আবু বকর রা: প্রথম খলিফা নিযুক্ত হন। খলিফা নিযুক্ত হওয়ার পর হজরত আবু বকর রা: তাঁর প্রথম ভাষণে বলেছিলেন, ‘আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই। আপনাদের সাহায্য ও পরামর্শ আমার কাম্য। আমি ন্যায় ও সত্যের পথে থাকলে আপনারা আমাকে সমর্থন করবেন। বিপথগামী হলে আমাকে উপদেশ দেবেন। আমি বরণ করব সত্য, বর্জন করব মিথ্যা। আমার চোখে ধনী-নির্ধন সবল-দুর্বল সবাই সমান। আপনারা আমাকে ততক্ষণ মেনে চলবেন, যতক্ষণ আমি আল্লাহ ও তাঁর রাসূল সা:-কে মেনে চলি। অন্যথায় আপনাদের নেতা হওয়ার অধিকার থাকবে না। হজরত আবু বকর রা: মুসলিম ও সেনাবাহিনীকে ১০টি উপদেশ দিয়েছিলেন।

তা হলো কাউকে প্রতারিত করো না, ব্যভিচার করো না, বিশ্বাসঘাতকতা করো না, কারো অঙ্গচ্ছেদ করো না, কারো সাথে হিংসা করো না, কারো সাথে অহংকার করো না, স্ত্রীলোক ও বৃদ্ধকে হত্যা করো না, খেজুর গাছ নষ্ট করো না, ফলবান বৃক্ষ নষ্ট করো না, শস্য ক্ষেত নষ্ট করো না, প্রয়োজন ব্যতীত গবাদিপশু হত্যা করো না।

সত্যবাদিতা হজরত আবু বকরের প্রথম পরিচয়। সত্যবাদিতার জন্য তিনি সিদ্দিক উপাধি পেয়েছিলেন। খলিফা নির্বাচিত হওয়ার পর যথারীতি কাপড়ের ব্যবসায় করতেন। এক দিন তিনি বাজারে যাচ্ছিলেন। রাস্তায় উমর রা:-এর সাথে দেখা হলে তিনি বললেন, কোথায় যাচ্ছেন? জবাবে হজরত আবু বকর রা: বললেন, ‘ব্যবসার কাজে বাজারে যাচ্ছি’ তখন উমর রা: বললেন, এভাবে বাজারে গেলে রাষ্ট্রের কাজ কিভাবে চলবে! হজরত আবু বকর রা: বললেন, ‘আমার পরিবার পরিজনের ভরণপোষণের কী হবে?’ জবাবে হজরত উমর রা: বললেন, ‘আপনার কাছে মুসলমানদের যে কোষাগার বা বায়তুল মাল আছে, তা হতে আপনার ভরণপোষণের খরচ বাবদ ভাতা নির্দিষ্ট করা হবে, কারণ আপনি সব মুসলমানের তরফে খেলাফত কাজে নিয়োজিত আছেন।

অতঃপর তারা দু’জনে মিলে বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শে একজন সাধারণ মোহাজিরের ভাতার সমপরিমাণ ভাতা খলিফার জন্য নির্ধারণ করলেন।

এই সব গুণ গুলো জনপ্রতিনিধির মাঝে থাকতে হবে।

প্রতারিত করো না, ব্যভিচার করো না, মিত্তা কথা বলিও না, গিবিত করিও না, জুলুম করিও না, কারোও কতি করিও না, বিশ্বাসঘাতকতা করো না, কারো অঙ্গচ্ছেদ করো না, কারো সাথে হিংসা করো না, কারো সাথে অহংকার করো না, স্ত্রীলোক ও বৃদ্ধকে হত্যা করো না, খেজুর গাছ নষ্ট করো না, ফলবান বৃক্ষ নষ্ট করো না, শস্য ক্ষেত নষ্ট করো না, প্রয়োজন ব্যতীত গবাদিপশু হত্যা করো না।

মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে এই গুলোর উপর আমল করার তাওফিক দান করুন আমিন।

লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স