admin

প্রকাশিত: 7:55 PM, November 10, 2024

কাদিয়ানী ফিতনা সম্পর্কে সচেতন করতে সিলেটে খতমে নবুওয়াত মহাসম্মেলন বুধবার

কাদিয়ানী ফিতনা সম্পর্কে সচেতন করতে সিলেটে খতমে নবুওয়াত মহাসম্মেলন বুধবার

সিলেটবাসীকে কাদিয়ানী ফিতনা সম্পর্কে সচেতন করতে আগামী ১৩ নভেম্বর বুধবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে “খতমে নবুওয়াত মহাসম্মেলন ও সীরাত মাহফিল” এ অংশগ্রহণের আহবান জানিয়েছে সিলেট খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি। রবিবার (১০ নভেম্বর) নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহবান জানান সিলেট খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা শফিকুল হক শায়খে সুরইঘাটী।

তিনি বলেন, আমরা মুসলমান। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের আদর্শ। আমরা সবকিছুতে ছাড় দিতে পারলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইজ্জতের জন্য জীবন দিতে মোটেও পিছপা হবো না। আমরা কাদিয়ানীদের সাথে মুসলমান হিসেবে নয়, মানুষ হিসেবে বসবাস করতে আপত্তি নেই। কিন্তু তারা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ও ইয়াহুদীদের মতো পৃথক ধর্মের পরিচয়ে বসবাস করুক। তারা মুসলমান পরিচয়ে এ দেশে ভ্রান্তমতবাদ প্রচারের কোনো সুযোগ নেই। আমাদের পরিষ্কার বক্তব্য, কাদিয়ানীরা অমুসলিম। আহমদিয়া সম্প্রদায়ের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। আহমদিয়া মুসলিম জামাত কিংবা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের বা অমুসলিম ঘোষণা না করলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য্য হবো।

সিলেটবাসীকে শাহজালালের উত্তরসূরী উল্লেখ করে তিনি বলেন,  ১৯৭৪ সালের ১০ এপ্রিল ‘রাবেতা আলম আল ইসলামী’ এর আহ্বানে পবিত্র মক্কায় ১৪৪টি সংগঠনের তিন শতাধিক প্রতিনিধির সম্মেলনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। ১৯৮৮ সালে ‘ওআইসি’ এর উদ্যোগে ইরাকে সকল মুসলিম দেশের ধর্মমন্ত্রীদের এক সম্মেলনে প্রত্যেক মুসলিম দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য লিখিত প্রতিশ্রুতি নেওয়া হয়। সে মতে সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত মালয়েশিয়াসহ বিশ্বের বহু রাষ্ট্র কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে। এছাড়া বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের প্রায় সমস্ত ওলামায়ে কেরামগণ তাদেরকে কাফের বলে ফতোয়া দিয়েছেন। দারুল উলুম দেওবন্দ, ভারত -এর ফতোয়া হচ্ছে কাদিয়ানী সম্প্রদায় ইসলামের গন্ডি হতে অবশ্যই বহির্ভূত। কাদিয়ানী সম্প্রদায় ইসলামের দুশমন। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহর প্রেরিত আখেরী নবী মানে না সে কাফের। এছাড়াও বাংলাদেশের সকল ওলামায়ে কেরামগণ কাদিয়ানীদের কাফের বলে ফতোয়া দিয়েছেন। বর্তমানে কাদিয়ানী ফেতনা সবচেয়ে বড় ফেতনা। মুসলমানদের ঈমানকে এ মুরতাদী ফেতনা থেকে রক্ষা করা এবং আমাদের সর্বশক্তি প্রয়োগ করে তা প্রতিহত করতে হবে। এটি এমন একটি জিহাদ যার প্রতিদান জান্নাত।

তিনি বলেন, কাদিয়ানীরা যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল মানে না, সেহেতু কুরআন-হাদীস এসব কিছুই মানে না!  আমরা পরষ্পর শুনতে পাচ্ছি, সিলেটেও নাকি কতিপয় জায়গায় কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা অতি কৌশলে গোপনে চলছে। এখানে শায়িত আছেন হজরত শাহজালাল রাহ., শাহপরান রাহ. সহ লাখ লাখ হক্কানি আলেম উলামা ও পীর মাশায়খগণ। আমরা জেনে বুঝে ঘোষণা দিচ্ছি কাদিয়ানীরা কাফের, পবিত্র এই মাটিতে, সিলেটের এ জমিনে কেউ কোনো অপতৎপরতা, বিশেষত ইসলাম, মুসলমান এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কূটচাল কিংবা ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ।

মাওলানা শফিকুল হক বলেন, সিলেটবাসীকে কাদিয়ানী ফিতনা সম্পর্কে সচেতন করতে আগামী ১৩ নভেম্বর বুধবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আমরা আয়োজন করেছি “খতমে নবুওয়াত মহাসম্মেলন ও সীরাত মাহফিল”। এই মহাসম্মেলনে অতিথি হিসেবে থাকবেন দেশ-বিদেশের প্রখ্যাত উলামা-মশায়েখ। বিশেষত পাকিস্তানের বরেণ্য আলেম, মুবাল্লিগ, শায়খুল হাদীস মাওলানা ইলিয়াস গুম্মান, বাংলাদেশের অন্তর্বরর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর মাওলানা আ ফ ম খালিদ হোসেন, শায়খুল হাদীস মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর, শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, ডক্টর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, মুফতি রশিদুর রহমান ফারুক বরুণাসহ দেশের এবং সিলেটের সর্বজন শ্রদ্ধেয় উলামা-মাশায়েখ।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর শাখার আহবায়ক অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা হাফিজ সৈয়দ শামীম আহমদ, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সেক্রেটারি মাওলানা সৈয়দ সালিম কাসিমী, জালালাবাদ ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা নেয়ামতুল্লাহ খাসদবিরী, সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রচার সচিব মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মাওলানা উবায়দুল্লাহ দরবস্তী, মাওলানা আসাদ মুহাম্মাদ উসামা, মাওলানা নোমান আহমদ ছালেহ, মোশাররফ হোসেন মানিক প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,