admin

প্রকাশিত: 9:38 PM, November 10, 2024

দেশ ও জনগণের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করুন : জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান

উপজেলা সমূহের নব নির্বাচিত আমীরদের শপথ গ্রহণ

দেশ ও জনগণের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করুন : জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী এদেশের সবুজ ভূখন্ডে ইসলামের আলোকে ইনসাফ ভিত্তিক শান্তিময় সমাজ বিনির্মানে কাজ করছে। প্রিয় জন্মভূমি এদেশকে একটি আদর্শিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আমাদের সকল স্তরের নেতাকর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন এদেশে প্রচলিত অনেক দলই রাজনীতি ও পদপদবীকে নিজেদের ব্যক্তিগত উন্নতির সোপান এবং নিরীহি মানুষকে হয়রানীর হাতিয়ার মনে করে। কিন্তু আমাদের কাছে যে কোন দায়িত্ব বা ক্ষমতা হচ্ছে আল্লাহ প্রদত্ত আমানত। এর সঠিক ব্যবহারের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে। তিনি সিলেট জেলার নতুন দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্যে সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন জামায়াতের যে কোন পোস্টে পদায়ন হওয়া মানে আপনার দায়িত্ব ও জবাবদিহিতার মাত্রা বেড়ে যাওয়া। তিনি সবাইকে সংকীর্ণমনতা ও ব্যক্তি স্বার্থ পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করার আহ্বান জানান।

মাওলানা হাবিবুর রহমান ১০ নভেম্বর রোববার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার ২০২৫-২৬ সেশনের নব নির্বাচিত উপজেলা ও পৌরশাখা সমূহের আমীরগনের শপথ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা লোকমান আহমদ ও উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার প্রমূখ।

উপজেলা ও পৌরশাখা সমূহের নতুন দায়িত্বপ্রাপ্ত আমীররা হলেন- বিয়ানীবাজার উপজেলায় মাওলানা ফয়জুল ইসলাম, বিয়ানী বাজার পৌরশাখায় মাওলানা জমির হোসাইন, গোলাপগঞ্জ উপজেলায় আব্দুল আজিজ জামাল, গোলাপগঞ্জ পৌরশাখায় মাওলানা আব্দুল খালিক, ফেঞ্চুগঞ্জে এমরান আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমায় সাব্বির আহমদ, বিশ্বনাথ উপজেলায় নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ পৌরশাখায় এইচ এম আখতার ফারুক, ওসমানী নগরে মো. সোহরাব আলী, বালাগঞ্জে মো. আব্দুল জলিল, কোম্পানীগঞ্জে মাওলানা ফয়জুর রহমান, গোয়াইনঘাটে মাস্টার আবুল হোসেন, জৈন্তাপুরে মাওলানা গোলাম কিবরিয়া, কানাইঘাট উপজেলায় মাওলানা কামাল উদ্দিন, কানাইঘাট পৌরশাখায় মাওলানা আব্দুল করিম, জকিগঞ্জে মাওলানা কাজী জালাল উদ্দিন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,