admin
প্রকাশিত: 12:09 AM, November 14, 2024
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, ইসলাম মানবতার কথা বলে ও দিশেহারা মানুষের মুক্তি নিশ্চিত করে। কল্যাণমূলক কাজে অগ্রাধিকার দিয়ে থাকে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সুপ্রতিষ্ঠিত রাখতে সুনির্দিষ্ট গাইডলাইন প্রদর্শন করে। প্রতিটি মানুষ নিজেকে নৈতিকতাসম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চাইলে ধর্মীয় চর্চার বিকল্প নেই। মুসলমানদের জন্য ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করা অনস্বীকার্য।
তিনি মঙ্গলবার রাতে সুনামগঞ্জ শহরের ষোলঘর পুরাতন জামে মসজিদ ও তাহফীজুল কুরআন হাফিজিয়া মাদরাসা আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে সমাপনী অধিবেশনে তাফসীর পেশ করতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট সাহারুল ইসলাম ও দ্বীনি সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলীনূরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে তাফসীর পেশ করেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী (ঢাকা), মাওলানা তোফাজ্জুল হক আজিজ (সুনামগঞ্জ), মুফতি সালমান মাযহারী ও মাওলানা খালিদ সাইফুল্লাহ প্রমুখ।
মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার সূরা কাহাফের ৪৬ নং আয়াতে কারীমার আলোকে তাফসীর উপস্থাপন করতে গিয়ে বলেন, আল্লাহ তা’য়ালা জানিয়ে দিয়েছেন যে, সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য মাত্র। আর স্থায়ী সৎকাজ তোমার রবের নিকট প্রতিদানে উত্তম এবং প্রত্যাশাতেও উত্তম। স্থায়ী সৎকাজের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেছেন, নিয়মিত আল্লাহর জিকির, ইস্তিগফার করা, রাসুলের (সা.) দুরূদ পাঠ করা, সাওম পালন করা, সালাত কায়েম করা, হজ্জ পালন করা, দান করা, দাস/বন্দী মুক্ত করা, আল্লাহর পথে জিহাদ, ভালো কথা বলা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা এবং সব ধরনের নেকি ও পুণ্যের কাজ করা।
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,