editor

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০

জিমি লাইয়ের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ গঠন

জিমি লাইয়ের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ গঠন

8

অনলাইন ডেস্ক:

8

হংকংয়ের শক্তিশালী মিড়িয়া ব্যক্তিত্ব ও গণতন্ত্রপন্থি সমর্থক জিমি লাইয়ের (৭৩) বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ গঠন করা হয়েছে। এ অভিযোগের পরবর্তী শুনানি হবে আগামী বছরের এপ্রিলে। সে পর্যন্ত তাকে জেলে আটকে রাখার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার তার জামিন চাওয়া হলে তা নামঞ্জুর করে আদালত। জিমি লাই তার প্রতিষ্ঠানকে অবৈধ কাজে ব্যবহার করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
গণতন্ত্রপন্থি তিন নেতাকে গ্রেফতারের একদিন পরেই জিমির জামিন নাকচ করল আদালত। এ বছর হংকং ইস্যুতে বহুল বিতর্কিত একটি নিরাপত্তা আইন পাস করে চীন।  এই আইন পাস হওয়ার পরই হংকং শহরের নেতাকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্বদের গ্রেফতার হওয়ার বিষয়টি নতুন করে আশঙ্কার সৃষ্টি করেছে। চীন বলছে, এই অঞ্চলে এক বছর ধরে চলা অস্থিরতার পর এই আইনের মাধ্যমে স্থিতিশীলতা ফিরে আসবে।তবে সমালোচকরা বলছেন, এই আইন মত প্রকাশে বাধা সৃষ্টি করছে। বিশেষত, হংকংয়ে অধিকতর স্বায়ত্তশাসন ও অধিকারের দাবিতে যে গণবিক্ষোভ হয়েছে প্রায় বছরজুড়ে, সেই আন্দোলনকে থামিয়ে দিতে এই আইন করা হয়েছে। এর ফলে গ্রেপ্তার এড়াতে হংকংয়ের অনেক নাগরিক বিদেশে স্বেচ্ছা নির্বাসনে চলে গেছেন। এরপর সম্প্রতি সেখানকার লেজিসলেটিভ কাউন্সিল থেকে বরখাস্ত করা হয় বিরোধী দলীয় চারজন আইনপ্রণেতাকে। এর প্রতিবাদে বিরোধী দলীয় অন্য আইনপ্রণেতারা পদত্যাগ করেন। জিমি লাই হলেন হংকংয়ে নেক্সট ডিজিটাল-এর প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয় অ্যাপল ডেইলি ট্যাবলয়েড পত্রিকা। বুধবার রাতে মিডিয়া সংস্থা নেক্সট ডিজিটালের আরো দুইজন সিনিয়র নির্বাহীসহ লাইকে গ্রেফতার করা হয়। অ্যাপল ডেইলি মূলত হংকংয়ে চীনা নেতৃত্বকে প্রায় সমালোচনা করে লেখা প্রকাশ করে। জিমি লাই তার কোম্পানির অফিস লিজ বা ইজারা অনুমোদন ছাড়াই ব্যবহার করছেন এমন অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। গ্রেপ্তার করা তিনজনকেই বুধবার আদালতে হাজির করা হয়। অ্যাপল ডেইলির রিপোর্টে বলা হয়েছে, এই মামলার বিচারক আসনে যিনি বসেছিলেন, তার হাত-পা বাঁধা হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামেরকাছে। যদিও দু’জনকে জামিন দেয়া হয়েছে, তবে জিমি লাই জামিন পাননি।

8

S/H-( ripa-5 )

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

5 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  শনিবার বাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

5 ওসমানীনগর প্রতিনিধি: 7 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

7 স্টাফ রিপোর্টার: 7 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

7 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 6 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

6 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

7 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

4 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

1
5