admin

প্রকাশিত: 11:00 PM, November 29, 2024

বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে : মাহবুবুর রহমান ফরহাদ

বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে : মাহবুবুর রহমান ফরহাদ

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী খুনের প্রতিবাদে ও বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর ও জেলার উদ্যোগে আধ্যাত্মিক রাজধানী পুণ্যভূমি সিলেট নগরীতে শুক্রবার (২৯ নভেম্বর, ২০২৪) বাদ জুমআ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, ন্যায়ের পক্ষে কথা বলায় আদালত প্রাঙ্গণে দিনেদুপুরে আইনজীবীকে হত্যা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এখনো আসামীদের নাম জনসম্মুখে প্রকাশ করা হয় নাই। আমরা প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। আইনজীবীদের নামাযের জন্য বানানো মসজিদও নাকি গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, কিন্তু যেখানেই উগ্রবাদ বা সন্ত্রাসবাদ, সেখানেই আমাদের প্রতিবাদ। ছাত্রদের আন্দোলনের ফসল হিসেবে যে সরকার মসনদে আছেন, তাদেরকে দেশের মানুষের পালস বুঝতে হবে। সন্ত্রাসী ইসকনের কার্যক্রম এদেশে নিষিদ্ধ করতে হবে এবং আইনজীবীর হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ এর সভাপতিত্বে এবং সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেন ও সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান এর যৌথ সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট মাওলানা আব্দুর রকিব, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ, আনজুমানে আল ইসলাহ’র প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মোহাম্মদ কুতবুল আলম, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন, সহ-সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমাদ উদ্দীন তালুকদার, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কুতুব আল ফরহাদ, কেন্দ্রীয় সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছাদেকুর রহমান, আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সংগঠনের কেন্দ্রীয় সদস্য এম. শামস উদ্দিন, রেজাউল করিম, সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা এনাম উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসাইন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি মাহমুদুল হাসান, সিলেট পূর্ব জেলা সহ-সভাপতি লাবিবুর রহমান লাভলু, সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ইমরান আহমদ সূফি, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,