admin

প্রকাশিত: 10:37 PM, January 27, 2025

পুণ্যভুমি সিলেটে কোন ভাস্কর্য-ম্যুরাল মেনে নেয়া হবেনা

হযরত শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলার মতবিনিময় সভা

পুণ্যভুমি সিলেটে কোন ভাস্কর্য-ম্যুরাল মেনে নেয়া হবেনা

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারনের লক্ষ্যে রোববার রাতে জিন্দাবাজারস্থ নিউ গ্রান্ড হোটেলে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। হযরত শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলার উদ্যোগে অনুষ্ঠিত সভায় সিলেটের প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরাম, রাজনৈতিক, সামাজিক, ছাত্র ও ইমাম সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তাওহিদি কাফেলার আহ্বায়ক মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, হযরত শাহজালাল (রহ.) শিরক উৎখাতে পূণ্যভূমি সিলেট এসেছিলেন। পবিত্র এ ভূমিতে কোন ভাস্কর্য-ম্যুরাল মেনে নেয়া হবেনা। বক্তারা আরো বলেন, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারণে বারবার জেলা প্রশাসকের নিকট দাবি জানানো হয়েছে কিন্তু জনদাবী বারবার উপেক্ষা করা হচ্ছে। প্রশাসনের এই গড়িমসি সিলেটের তাওহিদি জনতা মেনে নেয়া হবেনা।

সভায় ম্যুরাল অপসারনের লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা সিলেট কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়। সমাবেশ সফলে চার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও প্রচারণার কর্মসুচী নেয়া হয়। তাওহিদি কাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালি, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাওলানা মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সিলেট মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের সমন্বয়ক হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, মুফতি রশিদ আহমদ, মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরী, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা এহসান উদ্দিন, সিলেট জেলা কৃষকদলের আহবায়ক জকিগঞ্জের সাবেক মেয়র ইকবাল আহমদ তপাদার, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এডিশনাল পিপি কামাল হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিয়ানাহ ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, তরুণ দাঈ ও আলোচক মাওলানা আব্দুল্লাহ মানসুর, সিলেট মহানগর বিএনপির সদস্য মতিউর রহমান শিমুল, সিলেট জেলা শ্রমিকদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ময়নুল ইসলাম অপু চৌধুরী, জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট মহানগর শাখার সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়া, জেলা ব্যবসায়ী দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চল, শ্রমিক দলের সিলেট বিভাগীয় সদস্য সানুর আহমদ, সিলেট মহন মোহন কলেজ ছাত্রদল সভাপতি আফজল হোসেন, ছাত্রনেতা এ এম সাইদ, ছাত্রনেতা জুয়েল আহমদ প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,