editor
প্রকাশিত: 8:03 PM, January 28, 2025
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিম বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় শিক্ষাকে একেবারেই উঠিয়ে দিয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলামে ধর্মীয় শিক্ষার তেমন কোনো ব্যবস্থা রাখেনি। বরং সেখানে জাতিকে ধ্বংস করার একটি নীলনকশা প্রণয়ন করা হয়েছে। ধর্মীয় শিক্ষা বিবর্জিত এ শিক্ষা ব্যবস্থার ফলে নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক তৈরি করতে না পারার কারণেই বর্তমানে দেশে সৎ মন্ত্রী, সৎ সচিব এমনকি সৎ অফিসার খুঁজে পাওয়া যাচ্ছে না।
তিনি মঙ্গলবার (২৮ জানুয়ারি) গোয়াইনঘাট উপজেলার জামিয়া ইসলামিয়া তোয়াকুল মাদ্রাসা ও কোম্পানীগঞ্জ খাগাইল বাজার পিঁপড়াখাই মাদ্রাসায়ে ইসলামিয়া দারুস সুন্নাহ লুমবিল মাদ্রাসায় পৃথক পৃথক সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা আবু বকর, মাওলানা মুফতি আব্দুল মুছাব্বির, মাওলানা শায়েখ নযরুল ইসলাম, মাওলানা শায়েখ হাফিজ সামছুল হক, মাওলানা খায়রুল আমীন আনওয়ারী, মাওলানা আব্দুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মুফতি ফখরুল ইসলাম মাসরুর, মাওলানা নাসির উদ্দিন, বিশ্বজয়ী হাফিজ হোসাইন আহমদ, বিশিষ্ট সমাজ সেবক মামুন চৌধুরী, মহানগর বিএনপি নেতা সাইফুল হাসান শুয়েব, পাবেল আহমদ প্রমুখ।
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,