editor
প্রকাশিত: 3:02 PM, February 25, 2025
সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর বিএনপির সদস্য মো. বদরুজ্জামান সেলিম বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহর সর্বশেষ নির্দেশনা। কোরআনের শিক্ষা অনুসরণ করলেই আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারব। এ ধরনের মাহফিল ইসলামের প্রকৃত শিক্ষা লাভের একটি উত্তম মাধ্যম, যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মায়ারবাজার উত্তর রনি খাই এলাকায় আননূর সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে বলেন তিনি ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ধর্মপ্রাণ মুসল্লি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
মুফতি আব্দুল মুসাব্বিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি আতাউল হক জালালাবাদী, মঞ্জুর রশীদ আমিনী সুনামগঞ্জ, গোলাম কিবরিয়া কাসেমী ঢাকা, মুফতি আরিফুজ্জামান রহমানী হবিগঞ্জ। এছাড়াও আয়োজিত এ মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, বিশিষ্ট আলেম-উলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ এবং আননূর সমাজকল্যাণ যুব সংঘের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মাহফিলের এক বিশেষ অংশ হিসেবে জৈন্তাপুরের হরিপুর ও হেমু হাউদপাড়ায় দুই গ্রামের দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধান উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,