admin
প্রকাশিত: 8:05 PM, May 23, 2025
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডা: এ এ তাওসিফ বলেছেন, বালাদেশের সংবিধানে প্রয়োজনীয় সংস্কার সবাই চান।কিন্তু যার যার সুবিধানুযায়ী সংস্কারের পক্ষে সবার অবস্থান। জন প্রত্যাশা পুরণ হোক, স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের সকল পথ রুদ্ধ হোক, তা জনসমক্ষে বললেও আচার-আচরণে,সার্বিক কার্যকলাপে মনে হয় অনেকেই পুরনো বন্দোবস্তকে আকড়ে থাকতে চান। খেলাফত মজলিস মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম দায়িত্ব হলো স্বৈরতন্ত্রের সকল পথ রোধ করার লক্ষে প্রয়োজনীয় সংস্কার করা।
তিনি বলেন,খেলাফত মজলিস এমন সরকার ব্যবস্থা ও স্থায়ী বন্দোবস্ত চায়,যে ব্যবস্থা জনগণের ভোট,ভাত সহ সকল মৌলিক অধিকারের নিশ্চয়তা দেবে।যে বন্দোবস্ত কার্যকর হলে নাগরিকেরা সংক্ষুব্ধ হয়ে নিজ অধিকারের জন্যে রাজপথে আন্দোলন করতে হবেনা।
তিনি আজ শুক্রবার খেলাফত মজলিস সিলেট জোনের দিনব্যাপী তরবিয়তি মজলিসে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সিলেট জোনের পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে ও সহকারী পরিচালক এবং কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জনাব জহিরুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মুহাম্মদ বজলুর রহমান।
পূর্ব জিন্দাবাজারস্হ অভিজাত হোটেলে অনুষ্ঠিত তরবিয়তি মজলিসে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামি চিন্তাবিদ মাওলানা এস এম এন ইসলাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, এডভোকেট মুহাম্মদ ফজর আলী, সিলেট মহানগর সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, কে এম আবদুল্লাহ আল মামুন সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সিলেট মহানগর সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়সল তালুকদার সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মনজুরে মাওলা অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ প্রমুখ।
7 বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও
7 সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন ‘মৌলভীবাজার সমিতি সিলেট’-এর উদ্যোগে সমিতির জীবন সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত জমা
2 সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, আমাকে কানাইঘাট-জকিগঞ্জের মানুষ নির্বাচিত
4 ফলাফলটা তার ঈর্ষণীয় ই। কারণ ১২শ ৫০ নাম্বারের মধ্যে ১১শ ৮৭ পেয়ে এবারের এসএসসি পরীক্ষায় চমক দেখিয়েছেন এই শিক্ষার্থী।
2 রুবেলের গুদাম ও সুরমা ট্রান্সপোর্ট ব্যবহার করে কামিয়েছেন অঢেল অবৈধ সম্পদ সিলেট সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় পণ্যের
2 সিলেটের আলমপুরস্থ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) কম্পিউটার ব্যাচের শিক্ষক আউয়ালের বিরুদ্ধে শিক্ষার্থীদের হেনস্তা, চরম মানসিক নির্যাতন ও হুমকির
1 সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরুর বিরুদ্ধে একশ্রেণির স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের তীব্র অভিযোগ উঠেছে।
1 পরিকল্পিত নগর গঠন, সুশৃঙ্খল নগরায়ন এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সিলেট মহানগরী ও সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট