admin

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৫

জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান

সিলেটে চা-শ্রমিকদের সাথে মতবিনিময় ও শ্রমিক সমাবেশ

জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা হাবিবুর রহমান

6

সিলেট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমরা এই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের পক্ষের শক্তি। বৈষম্যমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, আমরা চাঁদাবাজদের রুখে দিতে চাই। সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক এটা আমাদের লক্ষ। তিনি বলেন, আজ চা শ্রমিকদের এমন অবস্থানে রাখা হয়েছে, যেন তারা মানুষই নয়। তাদের নেই কোনো অধিকার, নেই সম্মানজনক জীবনযাপন। অথচ আল্লাহ তা’আলা প্রত্যেক আদম সন্তানকে সম্মানিত করেছেন। এই শ্রমিকরা দিনভর কঠোর পরিশ্রম করে, আর একটি শ্রেণি তাদের শ্রমকে পুঁজি করে বিলাসিতায় মেতে ওঠে। জামায়াতে ইসলামি রাষ্ট্রক্ষমতায় এলে এই বৈষম্যের অবসান ঘটাবে ইনশাআল্লাহ। তিনি  বলেন, আমি ইবনে সিনা নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছি, যেখানে কর্মীদের সর্বনিম্ন বেতন ১৫ হাজার টাকা। অথচ চা শ্রমিকরা মাত্র ১৭৮ টাকা দৈনিক মজুরিতে কাজ করেন, এটা অন্যায়, এটা বৈষম্য। আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই। তিনি সকল ধর্ম-বর্ণের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একবার আমাদের সুযোগ দিন। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামকে ভোট দিন। আমি নির্বাচিত হলে আপনাদের পাশে থাকব। প্রয়োজনে সিলেটের সকল রাজনৈতিক নেতাদের নিয়ে আপনাদের ন্যায্য দাবিতে আন্দোলন গড়ে তুলে সকল সমস্যা স্থায়ী সমাধান করব ইনশাআল্লাহ।
তিনি শুক্রবার (১৫ আগস্ট) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন, রেজি নং চট্ট-১৬৬৯ এর উদ্যোগে চা শ্রমিকদের সাথে মতবিনিময় ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিসিকের ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি আনোয়ার হোসেন পাঠানের সভাপতিত্বে ও সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর জামায়াতের সহ সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক ও রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মারুফ, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি দেলওয়ার হোসেন, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফরিদ আহমদ, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান, ৭নং ওয়ার্ড জামায়াতের টিম সদস্য সৈয়দ বাহারুল ইসলাম রিপন, চিতল মাটি ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন, সেক্রেটারী তাজ উদ্দিন, বিশিষ্ট মুরব্বী মাহমুদুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোবারক আলী, বাহার উদ্দিন, জালাল উদ্দিন, ইসলাম উদ্দিন, সাজ্জাদুর রহমান, শাহ আলম, আকবর মিয়া, হিন্দু সম্রাদায় থেকে বক্তব্য রাখেন প্রেমা দাস। এছাড়া অসংখ্য চা শ্রমিক নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে উদীচীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত: সমকালীন সংকটে রবীন্দ্র-নজরুল দর্শনই মুক্তির পথ

সিলেটে উদীচীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত: সমকালীন সংকটে রবীন্দ্র-নজরুল দর্শনই মুক্তির পথ

2 ‎বর্তমান বৈশ্বিক অস্থিরতা, সাম্প্রদায়িকতা ও মানবিক সংকটের এই সময়ে বিশ্বমানবতার পথ প্রদর্শনে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের দর্শন

সিলেটে পুলিশ কমিশনারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সচেতন নাগরিকবৃন্দের মানববন্ধন

সিলেটে পুলিশ কমিশনারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সচেতন নাগরিকবৃন্দের মানববন্ধন

6 সিলেটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান সফল হওয়ায় একটি কুচক্রী ও মাদক ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভুঁইফোড়

ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে দরিদ্র পরিবারের শিশুদের খতনা সম্পন্ন ‎

ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে দরিদ্র পরিবারের শিশুদের খতনা সম্পন্ন ‎

3 ‎মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামে অবস্থিত ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ৪০ জন শিশুর জন্য একটি বিশেষ

জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ

জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ

8 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তেলিয়াপাড়া গ্রামে এক প্রভাবশালীর বিরুদ্ধে জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে,

কদমতলী পুলিশ ফাঁড়ির  নাকেই ঘাসিনার ‘মাদক  ও অসামাজিকতার রাজত্ব’

কদমতলী পুলিশ ফাঁড়ির  নাকেই ঘাসিনার ‘মাদক  ও অসামাজিকতার রাজত্ব’

3 স্টাফ রিপোর্টার:  সিলেটের আলোচিত কাষ্টঘরে কোতোয়ালি থানা পুলিশের সাঁড়াশি অভিযান চললেও এখনো অধরা রয়ে গেছে দক্ষিণ সুরমার অপরাধের অন্যতম

আইনি ব্যবস্থা না নিয়ে ধামাচাপার চেষ্টা, ক্ষুব্ধ এলাকাবাসী

আইনি ব্যবস্থা না নিয়ে ধামাচাপার চেষ্টা, ক্ষুব্ধ এলাকাবাসী

3 স্টাফ রিপোর্টার: সিলেটের কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের দাওয়াদারী হাজী আব্দুস সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত

শাল্লার বাহাড়া ইউপি চেয়ারম্যান নান্টু ‘দুর্নীতির গডফাদার’

শাল্লার বাহাড়া ইউপি চেয়ারম্যান নান্টু ‘দুর্নীতির গডফাদার’

7 স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী

তথ্য গোপন করে বহাল তবিয়তে গোয়াইনঘাটের শিক্ষা কর্মকর্তা বশির

তথ্য গোপন করে বহাল তবিয়তে গোয়াইনঘাটের শিক্ষা কর্মকর্তা বশির

1 স্টাফ রিপোর্টার: আদালতে সাজাপ্রাপ্ত ও ১০ দিন কারাভোগের তথ্য গোপন করে এখনো বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন সিলেটের গোয়াইনঘাট

1
6