editor

প্রকাশিত: 8:21 AM, September 7, 2025

পবিত্র মিলাদুন্নবী তথা কোরআন সুন্নাহ বিদ্ধেষীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (দ.) জুলুশ পূর্ব সমাবেশে বক্তাগণ-

পবিত্র মিলাদুন্নবী তথা কোরআন সুন্নাহ বিদ্ধেষীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চুনারুঘাট প্রতিনিধি::  আহলে সুন্নাত ওয়াল জমা’আত চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত। প্রতি বছরের ন্যায় (৬ সেপ্টেম্বর) ১২‘ই রবিউল আওয়াল শনিবার সকাল ৯ টা থেকে চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নবী প্রেমিক সুন্নী জনগণের উপস্থিতিতে পৌর শহর জনসমুদ্রে রুপ নেয়।

জুলুস পুর্ব সমাবেশে বক্তাগণ বলেন, মহানবী হযরত মোহাম্মদ (দ.) এর মিলাদুন্নবী বিরোধী তথা পবিত্র কুরআন বিদ্ধেষী নাস্তিক্যবাদী ও উগ্রবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুন্নী জনতার প্রতি জোর দাবী জানান। বক্তাগণ আরো বলেন, মহানবী (দ.) এর পৃথিবীতে শুভাগমন না হলে আজ পৃথিবী অন্ধকারে নিমোজ্জিত থাকতো। মহানবীর আগমনের কারণেই আমাদের সৃষ্টি তথা আলোর পথ পেয়েছি। মানব জীবনে মহানবী (দ.) এর আদর্শ অনুস্মরণই মানব জাতির মুক্তির একমাত্র পথ। আজ এক শ্রেণির নেতা তথা মুসলমান নামধারী ব্যক্তিরা ঈদে মিলাদুন্নবী দঃ তথা পীর আউলিয়া ও মাজার নিয়ে বিদ্ধেষ পোষণ করছে, মাজার ভেঙ্গে পেলছে এবং এক শ্রেনীর মুসলমান নামধারীরা কবর থেকে মৃত ব্যক্তিকে উঠিয়ে লাঞ্চনা করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তারা এদেশে কিসের ইসলাম চায়। এদেশে একমাত্র সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সুফীবাদী সুন্নী জনতাই হক্কানী আলেম হিসাবে পরিচিত পেয়েছে। ইসলাম এবং সুফিবাদের বিরুদ্ধে কথা বলে কেহ টিকে থাকতে পারেনা । শহীদ আবুল হোসেন আকল মিয়া হত্যার বিচার দাবী করেন।

উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি আলহাজ্ব আব্দুল জাহির মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল, কাউসার আহমদ রুবেল ও যুবসেনা সভাপতি আজিজ ইকবাল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিলাদুন্নবী জুলুশ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি’র সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জী, আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, ইসলামীক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম জাফরী, মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, মাওলানা মুফতি মুসলিম খান, এডভোকেট নাজমুল ইসলাম বকুল, উপজেলা বিএনপি সহ-সভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, প্রচার সম্পাদক মোঃ নুরুল আমিন, সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দিন তালুকদার মামুন, বিএনপি নেতা আক্তার আলী মীর, মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা ফজলুল হক, মুফতি মুসলিম খান, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, মাওলানা আজিজুল হক সোহাগ, মাওলানা মোশাহিদুল ইসলাম, পৌর আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি শেখ জামাল আহমদ, কুতুব উদ্দিন আখঞ্জী, মোঃ মোক্তার হোসেন, ছাত্রনেতা মাওলানা মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যানের ছোট ভাই মাষ্টার আক্তারুজ্জামান তরফদার, উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, মোঃ জাবেদ মিয়া, উপজেলা ছাত্রসেনা সভাপতি হাফেজ শামসুল ইসলাম জাকি , সাধারণ সম্পাদক মোঃ জুনায়েদুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে এক বিশাল জশনে জুলুশ বের হয়। জুলুশটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সভাস্থলে এসে মিলাদ শরীফ মোনাজাতে দেশ ও বিশ্বের শান্তি কামনা করেন। বিশ্বের নির্যাতিত মুসলিমদেরসহ সমগ্র দেশ জাতির ইহকালিন ও পরকালীন শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর আনুষ্ঠানিকতা শেষ হয়।

 

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,