editor

প্রকাশিত: 5:09 PM, May 21, 2026

নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

7

প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২১ মে) সিলেট সিটি কর্পোরেশনের সুবিদবাজারস্থ হলিসিটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আন্তর্জাতিক সংস্থা আইপিএএস বাংলাদেশ-এর সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।

বৃক্ষরোপণকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস-প্রেসিডেন্ট আলেয়া ফেরদৌসী তুলি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে নকশী বাংলা ফাউন্ডেশন সিলেটে মাসব্যাপী এই চমৎকার উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও তীব্র তাপদাহ মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

8

তিনি আরও বলেন, বর্তমান সময়ে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি, আশঙ্কাজনক বায়ুদূষণ ও নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষায় বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। এই লক্ষ্যে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানাই।

4

আয়োজকরা বলেন, এই মাসব্যাপী কর্মসূচির আওতায় সিলেট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ এলাকায় ফলজ, বনজ এবং ঔষধি গুনাগুণসম্পন্ন বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।

8

রোপণকালে আরও উপস্থিত ছিলেন নকশী বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাজহারুল ইসলাম জয়নাল, ফাইন্যান্স ডিরেক্টর ও সাংবাদিক মো: হাবিবুর রহমান, পাঠাগার সম্পাদক মো: একরাম হোসেন তালুকদার, হলিসিটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল শিলা দেবী এবং শিক্ষিকা পূরবী নাথ।

পরিবেশ সুরক্ষার এই সচেতনতামূলক কার্যক্রমে বিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এবং নিজেদের আঙিনায় গাছ লাগানোর শপথ করে।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

8 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

2 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

2 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

7 স্টাফ রিপোর্টার: 7 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

5 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
2