editor

প্রকাশিত: 8:11 PM, December 20, 2020

মাদরাসা কর্তৃপক্ষের প্রচারণা, মামুনুল বললেন আসছি না!

মাদরাসা কর্তৃপক্ষের প্রচারণা, মামুনুল বললেন আসছি না!

7

নিজস্ব প্রতিবেদক

8

আগামী ২৫ ডিসেম্বর সিলেটে আসার কথা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক। কিন্তু তার আগমনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে সিলেটে। এরমধ্যে জানা গেলো, তিনি জলসায় আসছেন না।  এ বিষয়ে সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৌসুমী মাহবুব জানান, স্থানীয় আওয়ামী লীগের সভাপতির মাধ্যমে বিষয়টি অবগত হয়েছেন। তবে অফিশিয়ালি জানেন না বা কেউ অনুমতি নেয়নি। তাছাড়া এ বিষয়ে নিশ্চিত হতে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মাওলানা মুহাম্মদ মামুনুল হক আসছেন না বলে নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, অনুমতি ব্যতিরেকে জলসায় মাওলানা মুহাম্মদ মামুনুল হকের আসার সুযোগ নেই। এরপরও যদি আসেন, তাহলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

5

বিয়ানীবাজার উপজেলার জামিয়া দ্বীনিয়া আসআদুল উলুম রামধা মাদরাসার ৭১তম বার্ষিক জলসায় প্রধান অতিথি হিসেবে মামুনুল হক উপস্থিত থাকবেন এমন প্রচারণা চালাচ্ছে কর্তৃপক্ষ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে আক্রমণাত্মক ভাষায় বক্তৃতা দেওয়ার পর এ নিয়ে মামুনুল হকের বিরুদ্ধে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদন আদালতে উপস্থাপিত হয়েছে।
এছাড়াও, গত সেপ্টেম্বরে হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমাদ শফীর বিরুদ্ধে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় ছাত্র বিক্ষোভে উসকানি ও মহাসচিব পদ ছাড়তে বাধ্য করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। গত ১৭ ডিসেম্বর হেফাজতে ইসলামের সাবেক আমিরের মৃত্যুকে হত্যা দাবি করে মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলার আবেদন করেছেন আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মহিউদ্দিন। উভয় ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি বন্ধ হয়নি, বহাল তবিয়তে ‘আলিম বাহিনী’

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি বন্ধ হয়নি, বহাল তবিয়তে ‘আলিম বাহিনী’

5 সিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, বেপরোয়া চাঁদাবাজি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগে সংবাদ সম্মেলনের পরও পরিস্থিতির

পুলিশের সঙ্গে চাকরিবহির্ভূত চয়ন ট্রাফিক বিভাগের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন

পুলিশের সঙ্গে চাকরিবহির্ভূত চয়ন ট্রাফিক বিভাগের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন

5 সিলেট মহানগর এলাকায় রেকার ও অকশনের গাড়ি ব্যবস্থাপনা ঘিরে আগের অভিযোগের পর এবার নতুন করে আরও গুরুতর প্রশ্ন ও

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি

6 একই দপ্তরে বছরের পর বছর ধরে বহাল তবিয়তে থেকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং সিন্ডিকেট গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে

ব্র্যাকের ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

ব্র্যাকের ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

7 সিলেট সদর উপজেলার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ

খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

7 সিলেট-০৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, বর্তমান সমাজব্যবস্থায় নৈতিকতার

স্বেচ্ছাসেবক দল দেশের সংকটময় মুহূর্তে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে: আব্দুল কাইয়ুম চৌধুরী

স্বেচ্ছাসেবক দল দেশের সংকটময় মুহূর্তে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে: আব্দুল কাইয়ুম চৌধুরী

3 সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় দল

যুক্তরাজ্য যুবদল হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার ৪১ সদস্যের কমিটির অভিষেক অনুষ্ঠিত

যুক্তরাজ্য যুবদল হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার ৪১ সদস্যের কমিটির অভিষেক অনুষ্ঠিত

5 যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। 7 গত

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত

2 শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, মানসিক বিকাশ ও শিক্ষাজীবনে মায়েদের ভূমিকা সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের

1
3