editor
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১
উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) প্রতিষ্ঠিত ছাত্রসংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ ফেব্রুয়ারি শুক্রবার সংগঠনের সিলেট কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ূনূর রহমান লেখনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী ১৮ ফেব্রুয়ারি সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ১৫ দিনব্যাপী জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও সমমানের শাখা সমূহে কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিশেষ সফর। ১৮ ফেব্রুয়ারি সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও সমমানের শাখাসমূহে আলোচনা সভা, সেমিনার ও র্যালি এবং পথশিশুদের মধ্যে বস্ত্র বিতরণ ইত্যাদি।
সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি দুলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণি, সাংগঠনিক সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক যায়েদ আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, অফিস সম্পাদক আব্দুল মুহিত রাসেল, প্রশিক্ষণ সম্পাদক সুলতান আহমদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ আলী হায়দার, পূর্ব জেলা সভাপতি কামাল উদ্দিন, সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোন সভাপতি মাসরুর হাসান জাফরী, সিলেট মহানগরী সাধারণ সম্পাদক এসএম মনোওয়ার হোসেন ও সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক কবির আহমদ প্রমূখ।-বিজ্ঞপ্তি
3 বর্তমান বৈশ্বিক অস্থিরতা, সাম্প্রদায়িকতা ও মানবিক সংকটের এই সময়ে বিশ্বমানবতার পথ প্রদর্শনে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের দর্শন
1 সিলেটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান সফল হওয়ায় একটি কুচক্রী ও মাদক ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভুঁইফোড়
2 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামে অবস্থিত ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ৪০ জন শিশুর জন্য একটি বিশেষ
1 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তেলিয়াপাড়া গ্রামে এক প্রভাবশালীর বিরুদ্ধে জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে,
8 স্টাফ রিপোর্টার: সিলেটের আলোচিত কাষ্টঘরে কোতোয়ালি থানা পুলিশের সাঁড়াশি অভিযান চললেও এখনো অধরা রয়ে গেছে দক্ষিণ সুরমার অপরাধের অন্যতম
1 স্টাফ রিপোর্টার: সিলেটের কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের দাওয়াদারী হাজী আব্দুস সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত
4 স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী
1 স্টাফ রিপোর্টার: আদালতে সাজাপ্রাপ্ত ও ১০ দিন কারাভোগের তথ্য গোপন করে এখনো বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন সিলেটের গোয়াইনঘাট