editor

প্রকাশিত: 1:26 PM, February 17, 2021

জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ

জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ

অনলাইন ডেস্ক

লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটি হলো একাত্মবাদের মূল কথা। আল্লাহ এক এবং তাঁর কোনো শরিক নেই, এ তত্ত্ব স্পষ্ট করা হয়েছে কলমায়। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। এ কলমা ছাড়া জান্নাতে প্রবেশের অনুমতি মিলবে না। হজরত জায়েদ ইবনে আরকাম (রা.) রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, ‘যে ব্যক্তি ইখলাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে।’ কেউ জিজ্ঞাসা করল, কলমার ইখলাস (এর আলামত) কী? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, ‘তাকে হারাম কাজগুলো থেকে বাধা প্রদান করে।মুজামুল আওসাত, মুজামুল কাবির, নাওয়াদিরুল উসুল।‘রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানায় এক যুবকের ইন্তেকাল হচ্ছিল। লোকেরা রসুলের কাছে আরজ করল, এই যুবক কলমা উচ্চারণ করতে পারছে না। রসুলুল্লাহ যুবকের কাছে তশরিফ নিয়ে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, কী হয়েছে? সে বলল, ইয়া রসুলুল্লাহ! আমার দিলের ওপর যেন একটি তালা লেগে আছে। অনুসন্ধানের পর জানা গেল যুবকের ওপর তার মা অসন্তুষ্ট; সে মাকে কষ্ট দিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মাকে ডেকে জিজ্ঞেস করলেন, কোনো ব্যক্তি যদি বিরাট অগ্নিকু- তৈরি করে তাতে তোমার ছেলেকে নিক্ষেপ করতে উদ্যত হয় তবে তুমি কি তাকে বাঁচানোর জন্য সুপারিশ করবে? সে আরজ করল হ্যাঁ, ইয়া রসুলুল্লাহ! করব। রসুলুল্লাহ বললেন, যদি তাই হয় তবে তোমার এই ছেলের অন্যায়কে ক্ষমা করে দাও। সে ক্ষমা করে। এরপর যুবককে কলমা পড়তে বলা হলে তৎক্ষণাৎ কলমা পড়ে নিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর শোকর আদায় করলেন যে তার অসিলায় যুবকটি দোজখের আগুন থেকে রক্ষা পেল।’ বায়হাকি, মুসনাদে আহমদ।‘একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা পাঠ করলেন এবং তাতে তিনি ইরশাদ করলেন, যে ব্যক্তি কোনোরূপ ভেজাল না করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হজরত আলী (রা.) আরজ করলেন, ইয়া রসুলুল্লাহ! এটি বুঝিয়ে দিন যে ভেজাল করার অর্থ কী? তিনি ইরশাদ করলেন, দুনিয়ার মহব্বত এবং তার তালাশে লেগে যাওয়া। বহু লোক এমন আছে যারা কথা বলে নবীগণের মতো; কিন্তু কাজ করে অহংকারী ও অত্যাচারী লোকদের মতো। যদি কেউ এ কলমা উক্তরূপ কোনো কাজ না করে পড়ে তবে তার জন্য জান্নাত ওয়াজিব।’ কানজুল উম্মাল, নাওয়াদিরুল উসুল তাফসিরে কুরতুবি।
আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ কলমায় একাত্ম হওয়ার তৌফিক দান করুন।

S/H(Ripa-5)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,