editor
প্রকাশিত: 4:32 PM, February 25, 2021
ধর্ম ডেস্ক
আইয়াম’ আরবি শব্দ। এর অর্থ দিন, কাল, সময় ইত্যাদি। কখনো এটি যুগ অর্থেও ব্যবহৃত হয়। আইয়াম শব্দটি বহুবচন, এর একবচন হলো ‘ইয়াওম’। এর অর্থ দিন।এই আইয়াম শব্দ থেকে ‘আইয়ামে বিজ’ পরিভাষাটি এসেছে। ‘বিজ’ বা ‘বিদ’ অর্থ শ্বেতবরণ, শুভ্রবর্ণ, ঔজ্জ্বল্য, সফেদ, সাদা রং ইত্যাদি। ‘আইয়ামে বিজ’ হলো চান্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ। (বাংলা একাডেমি ব্যাবহারিক বাংলা অভিধান)এই দিনগুলোতে আকাশ জ্বলজ্বলে ও পরিচ্ছন্ন থাকে। ইসলাম-ধর্ম মতে, আইয়ামে বিজে রোজা রাখা সুন্নত। মহানবী (সা.) প্রতি মাসে এই তিন দিন রোজা রাখতেন।এই আইয়াম শব্দ থেকে ‘আইয়ামে জাহেলিয়া’ পরিভাষা এসেছে। এখানে দুটি শব্দ আছে। প্রথমটি আইয়াম। এর অর্থ দিন, দিবস, রাতের বিপরীত ইত্যাদি। তবে আইয়াম যুগ অর্থেও ব্যবহৃত হয়। আর জাহেলিয়া বা জাহেলিয়াত অর্থ অজ্ঞতা, বর্বরতা, কুসংস্কার, তমসা বা অন্ধকার ইত্যাদি। তাই আইয়ামে জাহেলিয়ার অর্থ অন্ধকার যুগ বা কুসংস্কারাচ্ছন্ন যুগ। ইসলামের ইতিহাসে এ শব্দটি মহানবী (সা.)-এর আবির্ভাবের আগে আরবদের অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। কোনো কোনো ইতিহাসবিদ ঈসা (আ.) ও রাসুল (সা.)-এর মধ্যকার ওহি মুলতবির সময়কে আইয়ামে জাহেলিয়া হিসেবে চিহ্নিত করেছেন। ড. নিকলসন ইসলাম আবির্ভাবের আগের এক শতাব্দী কালকে আইয়ামে জাহেলিয়া বলে অভিমত ব্যক্ত করেছেন।
S/H(Ripa-5)
6 গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সিলেট বিএনপি’র ৬ সিনিয়র নেতা। অনেকেই ব্যাকফুটে চলে গিয়েছিলেন। আশাও ছেড়ে দিয়েছিলেন। ধরে নিয়েছিলেন সবই শেষ।
4 সিলেটের সীমান্তবেষ্টিত জৈন্তাপুর উপজেলা ও সংলগ্ন এলাকায় এখন এক আতঙ্কের নাম অঞ্জন দাস। দলীয় পদের দাপট দেখিয়ে সীমান্ত দিয়ে
1 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 8 ১৮ আগস্ট
1 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
7 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
1 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
5 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা
8 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক