editor
প্রকাশিত: 10:09 PM, March 2, 2021
অনলাইন ডেস্ক
একদিনের ঝটিকা সফরে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে বিশেষ বিমানে ঢাকা আসবেন এবং সন্ধ্যায় ফিরে যাবেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, নরেন্দ্র মোদির সফরের বিষয়গুলো চূড়ান্ত করতেই জয়শঙ্কর ঢাকায় আসছেন। কানেক্টিভিটি, বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, করোনায় সৃষ্ট স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট মোকাবিলাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। অমীমাংসিত ইস্যুগুলো বিশেষ করে পানির বিষয়টি গুরুত্ব পাবে বলেও জানান প্রতিমন্ত্রী। জয়শঙ্কর ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এর আগে মোদির সফর ঘিরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত ২৮ থেকে ৩১ জানুয়ারি দিল্লি সফর করেন। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন। তার আগে গত ১৮ আগস্ট ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলাও। ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। আগামী ২৬-২৭ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর করার কথা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা
* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট
আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের