editor

প্রকাশিত: 3:50 PM, March 6, 2021

ক্যাপিটলে হামলা: ট্রাম্প ও তার ছেলের বিরুদ্ধে মামলা

ক্যাপিটলে হামলা: ট্রাম্প ও তার ছেলের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
আমেরিকার পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে।এক ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এই মামলা করেছেন। মামলায় ট্রাম্পের ছেলে ডোনাল্ড জুনিয়র, তার আইনজীবী রুডি গিউলিয়ানিসহ এক রিপাবলিকান আইনজীবীকে আসামি করা হয়েছে। খবর সিএনএন, শিকাগো ট্রিবিউনের।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের স্বীকৃতি দেওয়ার সংসদীয় প্রক্রিয়ার মধ্যেই সেখানে তাণ্ডব চালায় উগ্রবাদীরা। এতে এক পুলিশসহ অন্তত পাঁচজন নিহত হয়।ট্রাম্পের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয়েছে, ওইদিন একটি মিছিলে বক্তব্য রাখছিলেন ট্রাম্প, তার ছেলে, আইনজীবী রুডি ও কংগ্রেসম্যান মো ব্রুকস। পরে সেই মিছিল থেকে ক্যাপিটলে হামলা চালানো হয়।মামলাকারী কংগ্রেসম্যান সলওয়েল এক বিবৃতিতে বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে ট্রাম্প শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। নির্বাচনে কারচুপি হয়েছে বলে তিনি বার বার তার সমর্থকদের বলতে থাকেন। শেষ পর্যন্ত তিনি সমর্থকদের ওয়াশিংটন ডিসিতে নামার আহ্বান জানান।’তিনি বলেন, ‘আসামিরা সমর্থকদের সংগঠিত করেছেন, প্ররোচিত করেছেন, উত্তেজনা ছড়িয়েছেন। ওই ঘটনায় হতাহত এবং ক্ষয়ক্ষতির ঘটনায় তারাই দায়ী।’এদিকে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে আবারও হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। যেকোনও ধরনের সহিংসতা এড়াতে স্থগিত করা হয়েছে মার্কিন কংগ্রেসের বৃহস্পতিবারের (৪ মার্চ) অধিবেশনও।এর আগে ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের দিন নির্ধারণ হওয়ার আগে ৪ মার্চ মার্কিন সংবিধানে প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের দিন ধার্য ছিল। আইনপ্রণেতাদের সতর্ক করে ক্যাপিটল পুলিশ জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একদল উগ্র সমর্থক আগেই প্রচার করেছে ৩ নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতির কারণে হেরে যাওয়া ট্রাম্প ঐতিহাসিক ৪ মার্চ দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, এমন ভুয়া খবর ছড়িয়ে পড়ায় এদিন আবারও ক্যাপিটল হিলে ট্রাম্পের একদল উগ্র সমর্থক হামলার ষড়যন্ত্র করছে বলে তথ্য মিলেছে। আর সে গোয়েন্দা তথ্যকে গুরুত্ব দিয়েই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।এদিকে ক্যাপিটল হিলের হামলায় অংশ নেওয়ায় যুক্তরাষ্ট্রের ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। হামলার ভিডিও পর্যবেক্ষণ করে তাদের শনাক্ত করা হয়েছে। এছাড়াও ২৯ জনের বিষয়ে তদন্ত চলছে।

S/H(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্মৃতি ও ঋতিকে শেল্টার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে নৈরাজ্য : অন্ধকারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

ফুটপাত-রাস্তা দখলে জিম্মি সিলেট নগরী : হকার ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে ব্যর্থ সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের