editor

প্রকাশিত: 6:43 PM, March 21, 2021

আন্তর্জাতিক পরিমন্ডলে বঙ্গবন্ধু ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র

আন্তর্জাতিক পরিমন্ডলে বঙ্গবন্ধু ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র

এম,এ ওয়াদুদ এমরুলঃ

শেখ মুজিববিহীন স্বাধীন বাংলাদেশ কল্পনা করা যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে মৃত্যুর পূর্বমূহুর্ত পর্যন্ত বাংলার দুঃখী মানুষের অধিকার আদায়ে লড়াই-সংগ্রাম করে গেছেন। তিনি বাংলাদেশের স্থপতি। অবিসংবাদিত এ নেতার জন্ম না হলে, আমরা বাংলাদেশ নামক স্বাধীন দেশটি হয়তো কখনই পেতাম না। পেতাম না লাল সবুজের পতাকা। মুজিব বিহীন স্বাধীনতার সূর্যোদয় বাঙালির ভাগ্যে ছিল কল্পনাতীত।

বাংলাদেশে নামে বেনামে, স্বঘোষিত অনেক রাষ্ট্রপ্রধানরা দেশ পরিচালনা করেছেন। কিন্তু তাদের তুলনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অল্প সময় দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন। মাত্র সাড়ে তিন বছর।

খন্দকার মোশতাক ছিলেন বিশ্বাসঘাতক। বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কের নাম। যেমনিভাবে খন্দকার মোশতাককে রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা মেনে নিতে পারি না, ঠিক তেমনিভাবে বন্দুকের জোরে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা স্বঘোষিত জিয়াও ছিল জাতীয় বেঈমানদের তালিকায় একজন।

বিচারপতি সায়েম- ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার হয়ে শুধুমাত্র কাগজে কলমে কিছুদিনের জন্য দায়িত্ব পালন করেন। অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবউদ্দিন আহমদ এবং প্রধান উপদেষ্ঠা বিচারপতি মুহাম্মাদ হাবিবুর রহমান সরকার প্রধান হিসেবে স্বল্প সময়ের জন্য বিশেষ দায়িত্বে ছিলেন। জিয়ার মৃত্যুর পর নির্বাচনের আগে ও পরের সময় সরকার প্রধানের দায়িত্বে ছিলেন বিচারপতি সাত্তার।

যাই হোক, পাকিস্তানের জেল থেকে মুক্তি লাভের পর ৮ জানুয়ারি ১৯৭২ সালে লন্ডন হয়ে ১০ জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধু বাংলাদেশে আসেন। অর্থাৎ ১০ জানুয়ারি ১৯৭২ সাল থেকে ১৫ আগষ্ট ১৯৭৫-এ তাঁর নির্মম হত্যাকান্ড অবধি, মাত্র সাড়ে তিন বছরের কিছু বেশি সময় তিনি সরকার প্রধানের দায়িত্ব পালন করেন।

যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের হাল ধরে বঙ্গবন্ধু রাস্তা-ঘাট, কল-কারখানা, ব্রিজ কালবার্ট পূনঃনির্মাণ, অর্থনৈতিক, কৃষিসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ শুরু করেন। দেশ গঠনে বিশ্ব নেতৃবৃন্দের সাথে যোগাযোগ এবং বিভিন্ন দেশ সফর করেন। শত সহস্র প্রতিকূলতার মাঝেও বঙ্গবন্ধু খুব অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তাঁর রাজনৈতিক পরিপক্কতা এবং দূরদর্শিতায় তিনি বাংলাদেশের জন্য সৃষ্টি করেছিলেন একটি গতিশীল, বলিষ্ঠ এবং সম্পূর্ণ স্বাধীন পররাষ্ট্রনীতির কাঠামো। যা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ভিত্তিকে মজবুত করেছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত কোন দেশ যেখানে স্বীকৃতি পেতে কোন সমস্যা ছিল না। কিন্তু পাকিস্তান থেকে বেরিয়ে আসা বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ ছিল একটি প্রধান সমস্যা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর আমাদের আন্তর্জাতিক স্বীকৃতির পথ সুগম করেছিল। সেই সময়ের দু’টি বিশ্বশক্তির একটি সোভিয়েত ইউনিয়ন বঙ্গবন্ধু ঢাকায় ফেরার পনের দিন পর ২৫ জানুয়ারি ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। পরদিনই ২৬ জানুয়ারি ১৯৭২ সালে বঙ্গবন্ধু সোভিয়েত ইউনিয়ন সফরে আমন্ত্রিত হলেন। বঙ্গবন্ধু যেসকল কারনে তাঁর সোভিয়েত ইউনিয়ন সফরে গুরুত্ব প্রদান করেছিলেন, তার মাঝে একটি ছিল তাঁর এ বিশ্বাস যে একটি শক্তিশালী দেশ সফর বাংলাদেশের বিশ্ব স্বীকৃতির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। বিচক্ষণ বঙ্গবন্ধু সাথে সাথে আনন্দের সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করে সু-সংবাদটি বার্তা মাধ্যমে প্রচার করার নির্দেশ দেন। এর ফলে ১৯৭২ এর ফেব্রুয়ারি শেষ না হতেই প্রায় পঞ্চাশটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল। ১২ মার্চ ভারতীয় মিত্রবাহিনী প্রত্যাহার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করল। বঙ্গবন্ধুর জীবদশায় চীন এবং সৌদি আরব ব্যতীত বিশ্বের সকল দেশেরই স্বীকৃতি লাভ করেছিলাম। তবে ১৯৭৪ সালে বন্যায় সৌদি আরব আমাদের দিয়েছিল দশ মিলিয়ন ডলারের অনুদান।

নীতির লক্ষ্যে বঙ্গবন্ধু ছিলেন অবিচল। তাই তিনি পাকিস্তান থেকে ঢাকায় প্রত্যাবর্তনের পর পরই ১০ জানুয়ারি ১৯৭২-এ পাকিস্তানকে উদ্ধেশ্য করে বলেছিলেন, “আমি তোমাদের বিরুদ্ধে কোন বৈরিভাব পোষণ করি না। তোমাদের স্বাধীনতা তোমাদেরই রইল। আমাদেরকে স্বাধীনতায় থাকতে দাও।” ক্ষোভে ভরা নতুন একটি দেশের রাষ্ট্র নায়কের পাকিস্তানের প্রতি এমন আচরণ ও স্পষ্টবাদিতা ছিল খুবই প্রশংসনীয়। পাকিস্তানের স্বীকৃতির পর পরই তিনি ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে লাহোরে ইসলামিক শীর্ষ সম্মেলনে নির্দ্বিধায় যোগদান করেন এবং বিশ্বের ইসলামিক রাষ্ট্রসমূহের সাথে, যাদের অধিকাংশই দুই বছর আগেও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল, বাঙালির স্বার্থে তাদের সাথে স্থাপন করেন হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। ১৯৭৪ এর শেষের দিকে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সফর এই অঞ্চলে বাংলাদেশীদের কর্মলাভের সুযোগ সৃষ্টি করেছিল।

ভারতের সঙ্গে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ভিত্তিতে একটি অর্থবহ সম্পর্ক গড়ে তুলেছিলেন বঙ্গবন্ধু। উপমহাদেশের দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপনে বঙ্গবন্ধুর দূরদর্শী চিন্তা ধারার প্রকাশ আমরা দেখি তাঁর বিভিন্ন বিবৃতিতে। ১৯৭২-এর ৬ ফেব্রুয়ারি কোলকাতা সফরের সময় রাজভবনে তাঁর সম্মানার্থে ইন্দিরা গান্ধী প্রদত্ত নৈশভোজ সভায় তিনি একটি ঐতিহাসিক উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন, “আমার একান্ত কামনা, উপমহাদেশে অবশেষে শান্তি ও সুস্থিরতা আসবে। প্রাতিবেশীদের মধ্যে পারষ্পরিক বিরোধীতার বন্ধননীতির অবসান হোক। আমাদের জাতীয় সম্পত্তির অপচয় না করে আমরা যেন আমাদের দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে ব্যবহার করি। দক্ষিণ এশিয়াকে একটি শান্তিপূর্ণ অঞ্চলে পরিণত করায় আমরা সচেষ্ট রইব। যেখানে আমরা সুপ্রতিবেশী হিসেবে পাশাপাশি বাস করতে পারি। যদি আমরা সেই দায়িত্বে ব্যর্থ হই ইতিহাস আমাদের ক্ষমা করবে না।”

ঠিক একই রকম উক্তি বঙ্গবন্ধু দেশেও করেছিলেন। ০৪ মার্চ ১৯৭৪ কুমিল্লার দাউদকান্দিতে এক জনসভায় বলেছিলেন, “এই উপমহাদেশে আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল আর শ্রীলঙ্কা মিলে শান্তিতে বসবাস করতে চাই। আমরা কারো সঙ্গে কোন বিবাদ চাই না। আমরা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মমর্যাদার সঙ্গে, একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ মনোভাব নিয়ে বাস করতে চাই। আমি চাই না যে, আমাদের বিষয়াদিতে কেউ হস্তক্ষেপ করুক। আমরাও অন্যের বিষয়াদিতে হস্তক্ষেপ করতে আগ্রহী নই।”

১৯৭৪-এ বঙ্গবন্ধুর ওয়াশিংটন সফর, প্রেসিডেন্ট ফোর্ডের সঙ্গে আলাপ-আলোচনা এবং মার্কিন পররাষ্ট্র সচিব হেনরি কিসিঞ্জারের বাংলাদেশ সফর দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে সহায়ক ছিল। অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর জাপান সফর ছিল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বঙ্গবন্ধু ১৯৭৩ এর ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত জাপান সফর করেন। তাঁর সফর শেষের যুক্ত ইশতেহারে বলা হয়, বাংলাদেশের অর্থনীতিকে সংহত করার ক্ষেত্রে যমুনা নদীর উপর সেতু নির্মাণের জন্য বাংলাদেশ সরকার যে গুরুত্বারোপ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর ব্যাখ্যা প্রদান করেন। ১৯৯৮ সালে যমুনা সেতুর উদ্বোধন জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নেরই বাস্তবায়ন। জাপানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তখনই বাংলাদেশের সুসম্পর্কের সূত্রপাত হয়।

বঙ্গবন্ধু সরকারের সাড়ে তিন বছরের মাঝে প্রকৃতিক ও মানবসৃষ্ট প্রতিকূল পরিস্থিতির মাঝেও বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে তার আন্তর্জাতিক ব্যক্তিত্বের উজ্জ্বল স্বাক্ষর। ১৯৭২ সালেই বঙ্গবন্ধুর উদ্যোগে বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। বিভিন্ন দেশের বিরোধিতা সত্ত্বেও ১৯৭২ এর এপ্রিলে বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করে।

১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং ১৯৭৪ এর ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় বাংলায় ভাষাণ দেন বঙ্গবন্ধু। জাতিসংঘের ইতিহাসে প্রথমবারের মতো বঙ্গবন্ধু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে বলিষ্ঠ কণ্ঠে বাংলায় ভাষণ দেন।

বঙ্গবন্ধু সাড়ে তিন বছরের রাষ্ট্রপ্রধান হিসেবে বিশ্বের প্রায় সকল দেশ সফলভাবে সফর করেন। তাঁর সফরের একটা বিশেষ বৈশিষ্ট ছিল যখনই কোন দেশ সফর করতেন, সে দেশের রাষ্ট্রপ্রধানের সাথে এমনভাবে কথা বলতেন, মিশে যেতেন যেন বহুদিনের পরিচিত বন্ধু। তাঁর রাজনৈতিক কৌশল, বলিষ্ঠ নেতৃত্ব, দূরদর্শীতায় তিনি অল্প সময়ের মধ্যেই বিশ্ব নেতৃবৃন্দের কাছে অত্যন্ত জনপ্রিয় নেতা হিসেবে পৃথিবীকে অবাক করে দিয়েছিলেন। বঙ্গবন্ধুর অসীম গুণ ও বৈশিষ্টের কথা লিখে শেষ করা যাবে না। শুধু এটুকু বলবো “তিনি ছিলেন আন্তর্জাতিক পরিমন্ডলে এক উজ্জ্বল নক্ষত্র।”

লেখক:

এম,এ ওয়াদুদ এমরুল

সাবেক সাধারণ সম্পাদক

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,