editor
প্রকাশিত: 2:46 PM, March 29, 2021
অনলাইন ডেস্ক
স্বাস্থ্যবিধি মেনে পবিত্র রমজান মাসজুড়ে খোলা থাকবে মক্কার মসজিদুল হারাম ও মদিনা নগরীর মসজিদে নববি। রমজান বিষয়ক বিশেষ পরিকল্পনায় একথা জানিয়েছেন শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। গতকাল রবিবার (২৮ মার্চ) করোনাকালে পবিত্র রমজান মাসের বিশেষ পরিকল্পনা শীর্ষক এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস ও তথ্য বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মাজিব বিন আবদুল্লাহ আল কাসাবিসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আল সুদাইস জানান, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালন অব্যহত থাকবে। পবিত্র মসজিদুল হারামে সবার স্বাস্থ্য সুরক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। চলমান মহামারিতে আল্লাহর অতিথিদের জীবন নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হয়। ওমরাহ পালনে আগ্রহীদের করোনা টিকা নিতে উৎসাহ করে আল সুদাইস বলেন, ‘নিজের ও অন্যদের জীবন সুরক্ষায় মসজিদুল হারাম ও মসজিদে নববিতে আসা সবাইকে আমি করোনা টিকা নেওয়ার অনুরোধ করছি। মক্কার মসজিদুল হারামের পূর্ব প্রান্তরসহ পাঁচটি স্থান নামাজের জন্য উম্মুক্ত থাকবে। তাছাড়া বিশেষ প্রয়োজনে পরিকল্পনাধীন স্থানও অন্তর্ভূক্ত থাকবে। পুরো রমজান মাসে প্রথম তলায় ওমরাহযাত্রী তাওয়াফ আদায়ের সুযোগ থাকবে। অবশ্য রমজান মাসে জমজমের ওয়াটার কুলারের কোনো ব্যবস্থা থাকবে না। তবে প্রতিদিন জমজম পানির দুই লাখ বোতল দেওয়া হবে। আর মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ইফতারি হিসেবে শুধুমাত্র পানি ও খেজুর সঙ্গে নেওয়া যাবে। তবে তা বিতরণ করা যাবে না। মসজিদের ভেতর বা বাইরের প্রান্তরে ব্যক্তিগতভাবে খাবার গ্রহণ করা যাবে না। তবে রোজাদারদের জন্য ইফতারি হিসেবে পৃথক পৃথক খাবার বিতরণ করা হবে। পবিত্র দুই মসজিদের মুসল্লিদের সেবায় ১০ হাজার কর্মচারি কাজ করবে। উল্লেখ্য, করোনা মহামারি সংক্রমণরোধে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ওমরাহ স্থগিত করা হয়। গত বছরের পবিত্র রমজান মাসসহ পুরো সময় দুই মসজিদে প্রবেশে বিধি-নিষেধ জারি হয়। দীর্ঘ সাত মাস পর গত অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় ওমরাহ চালু করা হয়।
অনলাইন ডেস্ক(রিপা-১৭)
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,