editor

প্রকাশিত: 5:13 PM, April 8, 2021

কাবাগৃহে মুসলমানদের প্রথম নামাজ

কাবাগৃহে মুসলমানদের প্রথম নামাজ

অনলাইন ডেস্ক

ইসলাম আগমনের পর থেকেই মক্কার মুশরিকরা মহানবী (সা.) ও মুসলিমদের নানাভাবে কোণঠাসা করে রাখার চেষ্টা করে। মুসলিমরা প্রকাশ্যে ইসলামের কথা বলতে পারত না এবং কোনো ইবাদত-বন্দেগি করতে পারত না। আল্লাহ চরম ভীতিকর অবস্থার পরিবর্তন ঘটান হামজা ইবনে আব্দুল মুত্তালিব (রা.) ও ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর ইসলাম গ্রহণের মাধ্যমে। উভয়ে ছিলেন আরবের বিখ্যাত যোদ্ধা ও সাহসী পুরুষনবুয়তের ষষ্ঠ বছর জিলহজ মাসে মহানবী (সা.)-এর চাচা হামজা (রা.) ইসলাম গ্রহণ করেন। একদিন আবু জাহেল সাফা পাহাড়ের কাছে মহানবী (সা.)-কে অশ্লীল ও অশালীন ভাষায় গালমন্দ করে এবং পাথর মেরে তাঁর মাথা ফাটিয়ে দেয়। আবদুল্লাহ ইবনে জুদয়ানের দাসী হামজা (রা.)-কে এ ঘটনার কথা বলে। তিনি তখন শিকার থেকে ফিরছিলেন। ঘটনা শুনে তিনি অত্যন্ত রেগে যান। তিনি আবু জাহেলকে কাবা চত্বরে খুঁজে পান এবং ধনুক দিয়ে প্রচণ্ড আঘাত করেন। তাঁকে লক্ষ্য করে বলেন, ‘তুমি আমার ভাতিজাকে গালি দিচ্ছ এবং কষ্ট দিচ্ছ, অথচ আমিও তাঁর দ্বিনের অনুসারী।’ বনু মাখজুম আবু জাহেলের সাহায্যে এগিয়ে আসতে চাইলে সে দোষ স্বীকার করে বলে, ‘তোমরা সংযত হও। সত্যি আমি তার ভাতিজাকে জঘন্য ভাষায় গালি দিয়েছিলাম।’ এভাবে আল্লাহ হামজা (রা.)-এর অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। (আর-রাহিকুল মাখতুম, পৃষ্ঠা ১১৯মক্কার মুশরিকদের অত্যাচার দিন দিন বৃদ্ধি পেতে থাকলে রাসুলুল্লাহ (সা.) আল্লাহর কাছে দোয়া করেন, ‘হে আল্লাহ! ওমর ইবনে হিশাম (আবু জাহেল) ও ওমর ইবনুল খাত্তাবের মধ্যে যে ব্যক্তি তোমার কাছে বেশি পছন্দনীয়, তাকে ইসলাম গ্রহণের সুযোগ দাও এবং তার দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করো।’ আল্লাহর ওমর ইবনুল খাত্তাব (রা.)-কে পছন্দ করেন। রাসুলুল্লাহ (সা.)-কে কোনোভাবে ফেরাতে না পেরে মুশরিকরা তাঁকে হত্যা করার জঘন্যতম ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং ওমর ইবনুল খাত্তাব (রা.)-কে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়। তিনি যখন নবীজি (সা.)-কে হত্যা করতে যাচ্ছিলেন তখন নুয়াইম বিন আবদুল্লাহ (রা.) তাঁকে বলেন, ‘আগে আপন ঘর সামলাও, তোমার বোন ফাতেমা ও ভগ্নিপতি সাঈদ বিন জায়েদ ইসলাম গ্রহণ করেছে।’ ওমর (রা.) তখন বোনের বাড়ি উপস্থিত হন। সেখানে খাব্বাব ইবনে আরত (রা.) তাঁদের সুরা ত্বহা শেখাচ্ছিলেন। ওমর (রা.) বাইরে থেকে তাঁদের তিলাওয়াত শুনতে পান। ঘরে ঢুকে কী পাঠ করা হচ্ছিল জানতে চান। ইসলাম গ্রহণের কথা স্বীকার করলে ভগ্নিপতিকে বেদম প্রহার করেন। স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে বোনকেও আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত হন। বোনের রক্ত দেখে তাঁর মন বিচলিত হয়। এরপর ওমর (রা.) বলেন, ‘তোমরা কী পাঠ করছিলে আমাকে দেখাও।’ তাঁরা জানান, পবিত্র কোরআন পবিত্র না হয়ে স্পর্শ করা যায় না। তখন ওমর (রা.) গোসল করে এলেন এবং সুরা ত্বহা পাঠ করে বললেন, ‘এটা খুবই উত্তম কথা। আমাকে মুহাম্মদ (সা.)-এর কাছে নিয়ে চলো।’রাসুলুল্লাহ (সা.) তখন সাফা পর্বতের অদূরে আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে অবস্থান করছিলেন। ওমর (রা.) সেখানে উপস্থিত হলে সাহাবিরা ভয় পেয়ে যান। কিন্তু রাসুলুল্লাহ (সা.) তাঁর পথ ছেড়ে দিতে বলেন। তিনি আবারও দোয়া করেন, ‘হে আল্লাহ! তার মাধ্যমে দ্বিনের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি করুন।’ সঙ্গে সঙ্গে ওমর (রা.) কলেমা পাঠ করে মুসলিম হয়ে যান। উপস্থিত সাহাবিরা আনন্দে তাকবিরধ্বনি দেন।ইসলাম গ্রহণের পর ওমর (রা.)-এর অনুরোধে রাসুলুল্লাহ (সা.)-সহ মুসলিমরা দুই কাতারে সারিবদ্ধ হয়ে মক্কা প্রদক্ষিণ করেন। রাসুলুল্লাহ (সা.) তখন তাঁকে ‘ফারুক’ (সত্য-মিথ্যার মধ্যে পার্থক্যকারী) উপাধি দেন। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর ইসলামগ্রহণ ছিল ইসলামের বিজয়। তাঁর ইসলামগ্রহণের আগে আমরা কাবার সামনে স্বাধীনভাবে নামাজ আদায় করতে পারতাম না। তিনি যখন মুসলিম হলেন, তখন তিনি কুরাইশের বিরুদ্ধে লড়াই করেন এবং কাবার সামনে নামাজ আদায় করেন। তাঁর সঙ্গে সঙ্গে আমরাও নামাজ পড়ি।’ (মুসলিম উম্মাহর ইতিহাস : ১/২২৯-২৩৬; সিরাতে মোস্তফা : ১/২৫২-২৫৭; আর-রাহিকুল মাখতুম, পৃষ্ঠা ১২০-১২৭)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,