editor

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

‘গেম অব থ্রোনস’খ্যাত কিট হেরিংটন বাবা হচ্ছেন

2

গেম অব থ্রোনস–এর অবদান নানা জায়গায় নানাভাবে। প্রায় গোটা একটা দশক দর্শককে মাতিয়ে রেখেছিল অসাধারণ সব গল্প দিয়ে। অভিনেতা কিট হেরিংটন প্রেমিকাকে খুঁজে পেয়েছিলেন এই সিরিজের হাত ধরেই। তখন ২০১২ সাল। সেটের এক নতুন অভিনেত্রীকে মনে ধরে যায় সিরিজটির কেন্দ্রীয় অভিনেতার। এরপর থেকে প্রেম কিট হেরিংটন ও রোজ লেসলির। আর এক দশকের মাথায় শোনা গেল, এই পরিবারে আসছে নতুন অতিথি।

2

কিট ও রোজের ঘরে সন্তান আসছে। খবরটি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেক সাময়িকী। ওই সাময়িকীর ফ্যাশন সম্পাদক উরশুলা লেক ইনস্টাগ্রামে রোজের একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন। যেখানে রোজকে দেখা গেছে ‘বেবি বাম্প’সহ। উরশুলা স্ট্যাটাসে লিখেছেন, ‘সুন্দরী রোজ লাসলির সঙ্গে অসাধারণ কাজ হলো। রোজকে প্রচ্ছদকন্যা করে মেক–এর এবারের সংখ্যা বেরিয়েছে। রোজকে যাঁরা ক্যামেরাবন্দী করেছেন, সেই আলোকচিত্রী নারী দলকে ধন্যবাদ। ধন্যবাদ রোজকে, যিনি প্রথমবার মা হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন।’

২০১২ সাল থেকে কিট হ্যারিংটন ও রোজ লেসলির প্রেমের গুঞ্জন শুরু হয়। জনপ্রিয় ওই টিভি সিরিজের সেটেই প্রথম দেখা ও প্রেমের শুরু। মাঝে সেই প্রেমে ভাঙনও ধরে। কিন্তু ২০১৬ সালে গেম অব থ্রোনস-এর দ্বিতীয় কিস্তির শুটিংয়ে যোগ দিয়ে আবারও প্রেম শুরু হয় তাঁদের। ২০১৭ সালের সেপ্টেম্বরে তাঁদের বাগ্‌দান হয়। কিট হেরিংটন তখন অভিনয় করছেন জন স্নো চরিত্রে। আর ইগরিট চরিত্রে কয়েকটি পর্বে দেখা গেছে রোজ লাসলিকে। এরপর তাঁদের প্রেম চলে দীর্ঘ কয়েক বছর। ২০১৮ সালে স্কটল্যান্ডে দুজন বসেন বিয়ের পিঁড়িতে।

5

কিট-রোজের বিয়েতে গেম অব থ্রোনস-এর সতীর্থরা প্রায় সবাই উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সোফি টার্নার, মেইসি উইলিয়ামস, পিটার ডিংকলেজ ও এমিলিয়া ক্লার্ক। বর কিট পরেছিলেন কালো ব্লেজার, স্ট্রাইপ প্যান্ট ও ব্লেজারের নিচে ক্রিম রঙের ভেস্ট। আর নববধূ রোজ লেসলি একদম গতানুগতিক ব্রিটিশ বউদের মতোই পরেছিলেন লম্বা ঝালরওয়ালা সাদা রঙের গাউন, মাথায় পরেছিলেন সাদা ফুলের টায়রা।

কিট হেরিংটনকে দেখা যাবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের এটারনালস–এ। ছবিতে কিট অভিনয় করবেন ব্ল্যাক নাইট চরিত্রে। ছবিটি আগামী বছরের ৫ নভেম্বর মুক্তি পাবে। আর রোজ লাসলিকে দেখা যাবে ডেথ অন দ্য নিলস ছবিতে। এটি মুক্তি পাবে এ বছরেরই ১৮ ডিসেম্বর।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

7 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট

জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

4 সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 3 মঙ্গলবার (২৮ এপ্রিল)

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

6 সিলেটে প্রকাশক পরিষদ আয়োজিত বইমেলা বন্ধের জন্য কোনো দাবি জানানো হয়নি বলে স্পষ্ট করেছেন বইমেলার ব্যাপারে অভিযোগ দাতারা। অভিযোগ

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে তিন সন্তানের জননী খু ন

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে তিন সন্তানের জননী খু ন

7 সিলেটের কানাইঘাটে পারিবারিক কলহ ও নির্যাতনের জেরে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম (২৭) নামে তিন সন্তানের এক জননী মর্মান্তিক হত্যাকাণ্ডের

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২

4 সিলেট বিভাগে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

5 সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন

৪৬০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে

৪৬০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে

2 মো. নুরুল ইসলাম: আগামী ২রা মে শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই

ওসমানী বিমানবন্দরে ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’

ওসমানী বিমানবন্দরে ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’

8 দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিপ্রেক্ষিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও হাই সিকিউরিটি

1
5