editor
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০
সিলেট বিএনপির মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, এদেশের জন্য জিয়া পরিবার যে ত্যাগ স্বীকার করেছেন তা অপরিসীম। দেশের মুক্তিযোদ্ধ থেকে শুরু করে প্রতিটি মুহুর্তে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়রভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ জাতীয়তাবাদী পরিবারের প্রত্যেক নেতাকর্মী সম্মুখযোদ্ধা হিসেবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। অচিরেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশে ফিরবেন এবং দেশের মানুষকে তাদের গণতান্ত্রীক অধিকার ফিরিয়ে দেবেন। তিনি গতকাল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপির ভাতালীয়াস্থ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল হক জিয়া, ফয়জুল হক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, জেলা যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, প্রচার সম্পাদক শামীম মজুমদার, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, আপ্যায়ন সম্পাদক আফজল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, সহ-সাংগঠনিক সম্পাদক খরুজ্জমান খছরু, মহানগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ, মির্জা বেলায়েত আহমদ লিটন, শফিকুর রহমান টুটুল, রফিকুল ইসলাম, সুহেল আহমদ, এমদাদুল হক স্বপন, মির্জা সম্রাট হোসেন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, হেলাল আহমদ, উসমান গণি, শাহিন আহমদ, দেলওয়ার হোসেন, রুমন আহমদ, সঞ্জয় দাস, ফয়েজ আহমদ, রাহেল আহমদ, বদরুল ইসলাম, হাসিম আহমদ, আলাউদ্দিন মিয়া, আফসর হোসাইন, জয়নাল আবেদীন রাহেল, আলেক আহমদ ফাইয়ান আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
7 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে
7 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
3 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
2 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর
1 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
2 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
5 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
6 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক