editor

প্রকাশিত: 8:52 AM, September 30, 2020

সুশান্তের বিরুদ্ধে সারার যত অভিযোগ

সুশান্তের বিরুদ্ধে সারার যত অভিযোগ

কেদারনাথ ছবির শুটিংয়ের সময় থেকেই দুজনের প্রেম নিয়ে গুঞ্জন ছিল। সারা আলী খান ও সুশান্ত সিং রাজপুত কেউই অবশ্য এ সম্পর্ক স্বীকার করেননি। এরপর রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের প্রেম শুরু হলে সারা–সুশান্ত প্রেমের কথা ধামাচাপা পড়ে যায়। সুশান্তের মৃত্যুর রহস্যজট খুলতে ফের উঠে আসে সাইফকন্যার নাম। দুজনের প্রেম নিয়ে নানা গুঞ্জন চলে। কথা শোনা যায় তাঁদের প্রেমের ভাঙন নিয়েও। কিন্তু এই বিষয়ে এত দিন চুপ ছিলেন সারা। এবার ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কাছে সুশান্তের সঙ্গে প্রেম নিয়ে খোলাখুলি কথা বললেন তিনি।

গত শনিবার এনসিবি সমন পাঠিয়েছিল সারাকে। এই সংস্থার জিজ্ঞাসাবাদে শুধু মাদক নিয়ে নয়, সুশান্তের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন সারা। এনসিবির কাছে তিনি স্বীকার করেছেন, সুশান্তের সঙ্গে তাঁর প্রেম ছিল।

সুশান্তের মৃত্যুর তদন্তের সূত্র ধরে বলিউডের মাদকসংশ্লিষ্টতা প্রকাশ্যে এসেছে। মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলী খান, রাকুল প্রীত সিংয়ের মতো শীর্ষস্থানীয় নায়িকাদের। গত শনিবার এনসিবি সমন পাঠিয়েছিল সারাকে। এই সংস্থার জিজ্ঞাসাবাদে শুধু মাদক নিয়ে নয়, সুশান্তের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন সারা। এনসিবির কাছে তিনি স্বীকার করেছেন, সুশান্তের সঙ্গে তাঁর প্রেম ছিল। কেদারনাথ ছবির সেট থেকে তাঁদের প্রেমের শুরু। সারা এনসিবিকে এ–ও জানিয়েছেন যে সুশান্তের সঙ্গে তিনি থাকাও শুরু করে দিয়েছিলেন। সুশান্তের সঙ্গে থাইল্যান্ড সফরের কথাও স্বীকার করেছেন তিনি। এমনকি সুশান্তের সঙ্গে নিয়মিত পার্টিতে অংশগ্রহণ করতেন। তবে মাদক নেওয়ার কথা স্বীকার করেননি এই বলিউড অভিনেত্রী। সারার দাবি, সুশান্তের সঙ্গে তিনি শুধু ধূমপান করতেন।

সুশান্তের সঙ্গে প্রেমটা যে বেশি দিন টেকেনি, তা নিয়েও কথা বলেছেন এই বলিউডকন্যা। তিনি এনসিবিকে জানিয়েছেন, সুশান্ত তাঁদের সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না। সুশান্ত খুবই চাপ সৃষ্টি করতেন। এমনকি তাঁকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইতেন। তাঁর সঙ্গে নায়ক হিসেবে নেওয়ার জন্য নির্মাতাদের রাজি করাতে চাপ প্রয়োগ করতেন সুশান্ত।

সুশান্ত সিং রাজপুত মারা গেছেন গত জুন মাসে। তাঁর মৃত্যুর তদন্তের জের ধরে বলিউডের নানা পর্দা খুলে যাচ্ছে। তবে সুশান্তকে নিয়ে সারার কথা কতটুকু সত্য, তা বিচারের অবশ্য কোনো সুযোগ নেই।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য শাখা জিয়া মঞ্চের উদ্যোগে নবগঠিত (আংশিক) কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পূর্ব লন্ডনের স্থানীয় একটি

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

যুক্তরাষ্ট্রে বসে গোলাপগঞ্জকে অস্থিতিশীল করার পাঁয়তারা আওয়ামী লীগ নেতা জাবেদের

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জে শহীদ হন ৭ জন। সিলেটের মধ্যে সবচেয়ে উত্তাল ছিল এই উপজেলা। বিপ্লবোত্তর বাংলাদেশ থেকে আওয়ামী

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব পদ নিয়ে জোর লবিং

সিলেট জেলা বিএনপি’র নতুন কমিটির দায়িত্ব পেতে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবিরে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় শীর্ষ ও পদপ্রত্যাশী নেতারা।

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার নামে মৃত্যুফাঁদ

রোগী সেবার নামে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতাল যেন দিন দিন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের চরম

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল সভাপতি কয়েছের বিরুদ্ধে

সিলেটের বিশ্বনাথে প্রবীণ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৮০ বছর বয়সী আরিফুন নেছার ক্রয়কৃত ১৭০ শতক বসতবাড়ি ও কৃষি জমি জোরপূর্বক

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে পূজার উপহার ও নগদ অর্থ বিতরণ করেছেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীহট্ট পুরোহিতমণ্ডলী কর্তৃক প্রকাশিত শারদীয় ‘বেদবার্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ) বিকাল ৩টায়

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর)