editor
প্রকাশিত: 8:34 PM, September 5, 2021

আর্থিক জালিয়াতি বন্ধের উদ্যোগ
সম্পাদকীয়
অস্বাভাবিক লেনদেন, অর্থ জালিয়াতি ও মানি লন্ডারিং রোধে বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর বহুমুখী তদারকি রয়েছে বটে; কিন্তু এসব বন্ধ হচ্ছে না কিছুতেই। বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং ও অনলাইনে এসব অপকর্ম চলছেই। এভাবে জঙ্গি অর্থায়ন হচ্ছে, সাইবার অপরাধের মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে পারছে না। এ অবস্থার প্রেক্ষাপটে দীর্ঘদিনের একটা দাবি রয়েছে, উন্নত বিশ্বের মতো কেন্দ্রীয়ভাবে একই সার্ভারে সব ধরনের লেনদেনের তথ্য থাকতে হবে। এই দাবির কিছুটা হলেও পূরণ হতে যাচ্ছে। একই ছাতার নিচে আসছে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক, লিজিং কোম্পানি, মোবাইল ব্যাংকিং কোম্পানিসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এর আওতায় পড়বে। এ প্রকল্পে কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত ও বিশেষ তদন্তের পাশাপাশি প্রযুক্তিকেও কাজে লাগানো হবে। ব্যাপারটা এমন দাঁড়াবে যে, একটি বোতাম টিপলেই পাওয়া যাবে জালিয়াত ও অর্থ লুটেরাদের লেনদেনের সব তথ্য। এ লক্ষ্যে গঠন করা হচ্ছে ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্লাটফরম (আইডিটিপি)। এ ব্যবস্থায় এক আইডিতে (জাতীয় পরিচয়পত্রের নম্বর) গ্রাহকের সব হিসাব ও লেনদেনের তথ্য থাকবে। কেন্দ্রীয় গেটওয়ে দিয়ে হবে সব লেনদেন। প্রাথমিকভাবে ১৩টি প্রতিষ্ঠান এতে যুক্ত হলেও অক্টোবরের মধ্যেই সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর আওতায় আসবে।
বলার অপেক্ষা রাখে না, একই ছাতার নিচে আর্থিক প্রতিষ্ঠানের সব লেনদেন নিয়ে আসা হলে অর্থসংক্রান্ত যাবতীয় অপরাধ নিয়ন্ত্রণে তা বড় ধরনের ভূমিকা রাখবে। এতে লেনদেন সহজ হবে, গ্রাহকরা নগদ টাকার পরিবর্তে অনলাইন লেনদেনে উৎসাহিত হবেন। এ ধরনের কাঠামোয় আরও একটি বড় উদ্দেশ্য সাধিত হবে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ভিশন, তার একটি লক্ষ্য হচ্ছে ক্যাশলেস সোসাইটি বা কাগজের মুদ্রাবিহীন সমাজ গড়ে তোলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও বিভিন্ন সময়ে ক্যাশলেস সোসাইটি গড়ার ওপর গুরুত্বারোপ করেছেন। আলোচ্য প্রকল্পটি বাস্তবায়িত হলে এই লক্ষ্যের অনেকটাই পূরণ হবে। উল্লেখ করা যেতে পারে, এ ধরনের সমাজ ইতোমধ্যেই উন্নত দেশগুলোয় গঠিত হয়েছে। জঙ্গি অর্থায়নসহ বহুমুখী আর্থিক অপকর্ম বন্ধে আলোচ্য প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হোক, এটাই চাইব আমরা।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,