editor
প্রকাশিত: 9:19 PM, September 13, 2021
সম্পাদকীয়
‘বই কিনে কেউ দেউলিয়া হয় না’-বই নিয়ে চিরায়ত সত্য এ উপলদ্ধি যার, তিনি হলেন পঞ্চাশ ও ষাটের দশকের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ঔপন্যাসিক, ছোট গল্পকার, রম্য রচয়িতা এবং বাংলা ভ্রমণ সাহিত্যের অগ্রদূত সৈয়দ মুজতবা আলী। অনুবাদেও তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। সৈয়দ মুজতবা আলীর বর্ণনার সাবলীল ভঙ্গি এবং রসাত্মক উপস্থাপনা পাঠকের হৃদয় কাড়তে সক্ষম হয়েছে। তার গদ্যের ভাষা এতই সুখপাঠ্য যে, পাঠক সহজেই তা হৃদয়ঙ্গম করে নেয়। তার রচিত ভ্রমণ কাহিনিগুলো পড়ার সময় পাঠকের মনে এক ধরনের গল্পের অনুভূতি জন্মে।
বহুমাত্রিক এ লেখকের সাহিত্যকর্মের সঙ্গে পরিচয় ঘটে পাঠ্যবইয়ের জনপ্রিয় ছোটগল্প ‘রসগোল্লা’ পাঠের মাধ্যমে। মিষ্টান্ন রসগোল্লার চেয়ে কোনো অংশেই কম রস ছিল না সেই গল্পে। বাঙালি এমনিতেই রসগোল্লা প্রিয়। গল্পটি রসগোল্লার রসের স্বাদ আরও বেশি মনে করিয়ে দেয়। গল্পের অন্যতম চরিত্র ঝান্ডুদা ও চুঙ্গিওয়ালা। নাছোড়বান্দা চুঙ্গিওয়ালা ঝান্ডুদার সঙ্গে বহন করা টিনের মিষ্টির প্যাকেট যে কোনো মূল্যে কাটতে চান। অপরদিকে ঝান্ডুদা যতই বোঝাতে চান যে টিন কাটলে ভেতরের মিষ্টি নষ্ট হতে পারে, ততই তিনি প্যাকেট কাটার জন্য জেদ ধরতে থাকেন। শেষমেশ এ গল্পের পরিণতি হয় রসগোল্লা খেয়েই। সৈয়দ মুজতবা আলী ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর সিলেটের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবার বদলির চাকরির সুবাদে প্রাথমিক পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করেন। এরপর ১৯২১ সালে তিনি শান্তিনিকেতনে ভর্তি হন। তিনি ‘বিশ্বভারতী’র প্রথম দিকের ছাত্রদের অন্যতম ছিলেন। তিনি বহু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছেন। তুলনামূলক ধর্মতত্ত্বে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষা ও চাকরির সুবাদে তিনি বহু স্থানে ভ্রমণ করেছেন। সেসব স্থানের কাহিনি পরবর্তীকালে গ্রন্থ আকারে বের হয়েছে। তার ভ্রমণ কাহিনিগুলোতে ভ্রমণ স্থানের মানুষের বর্ণনা এত চমৎকারভাবে পাওয়া যায় যে তাতে জানার আগ্রহ আরও বেড়ে যায়। সৈয়দ মুজতবা আলী ইংরেজি ও ফারসি ভাষার শিক্ষক হিসাবে আফগানিস্তানের কাবুলে একটি শিক্ষা দপ্তরে তিন বছর অধ্যাপনা করেন। এরপর তিনি আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তারপর তিনি All Indian Council for Cultural Relations-এর সচিব, All India Radio-এর কর্মকর্তা হিসাবে নিযুক্ত হন। সেখান থেকে বিশ্বভারতীতে ইসলামী ইতিহাস বিভাগে রিডার হিসাবে যুক্ত হন এবং ১৯৬৫ সালের দিকে তিনি কর্মজীবন থেকে অবসর নেন।
আফগানিস্তানের স্মৃতি নিয়ে লেখা ‘দেশে বিদেশে’ তার অসাধারণ একটি গ্রন্থ। তার অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য-জলে ডাঙায়, পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, চাচাকাহিনী, ধূপছায়া, পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা, দ্বন্দ্বমধুর, চতুরঙ্গ, শ্রেষ্ঠগল্প, ভবঘুরে ও অন্যান্য, টুনিমেম, প্রেম, বড়বাবু, রাজা-উজির, হিটলার, কত না অশ্রুজল, মুসাফির ইত্যাদি। তিনি ১৯৪৯ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে নরসিংহ দাস পুরস্কার এবং ১৯৬১ সালে আনন্দ পুরস্কার লাভ করেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০৫ সালে তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে। সাহিত্যের অন্যতম জনপ্রিয় এই লেখক ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
অলোক আচার্য: লেখক, পাবনা
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়া
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,