editor

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

চরিত্র এক মহামূল্যবান সম্পদ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী

চরিত্র এক মহামূল্যবান সম্পদ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী

মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত: হাফিজ মাছুম আহমদ দুধরচকী

5

ঈমানের পরে চারিত্রিক বৈশিষ্ট্যকেই ইসলামে সর্বাপেক্ষা গুরুত্ব আরোপ করা হয়েছে। এমনকি চারিত্রিক বৈশিষ্ট্যকে ঈমানের মাপকাঠী বলে উল্লেখ করা হয়েছে- যার চরিত্র দুর্বল, সে খাটি ঈমানদার নহে। আরবী আখলাক শব্দটি খুলুকুন শব্দের বহুবচন। এর অর্থ স্বভাব চরিত্র, সৌজন্যমূলক ব্যবহার। সুন্দর স্বভাব ও ভাল চরিত্রকে আখলাক বলে। মানুষ সামাজিক জীব তাই একজনকে অন্যজনের সাথে মিলেমিশে বসবাস করতে হয়। মিলেমিশে ও সুন্দরভাবে চলাকে আখলাক বলে। আখলাক বলতে মানুষে উত্তম ও সুন্দর চরিত্রকে বোঝায়। চরিত্র এক মহামূল্যবান, অতুলনীয় সম্পদ ও এক অমূল্য রত্ন। এই পৃথিবীর কোন কিছুর সঙ্গে এর তুলনা হয়না। সমগ্র বিশ্বের বিনিময়েও তা কেনা যায় না। বলা হয় বিদ্যা অমূল্য ধন, এই ধন কেউ না নিতে পারে কেড়ে। এ বিদ্যাও চরিত্রের তুলনায় নগণ্য। বিদ্যার মূল্য ততক্ষণ, যতক্ষণ তা চরিত্র গঠনে ও তা রক্ষায় সহায়ক হয়। এক মনীষী বলেছেন চরিত্রহীন বিদ্বানের চাইতে চরিত্রবান মুর্খও ভাল। ব্যক্তির নৈতিকতা ও চরিত্রকে সুন্দর ও মার্জিত করার বিষয়টি ইসলামে কত যে গুরুত্বপূর্ণ এবং কত যে ফজীলতের তা মহানবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিম্নোক্ত হাদীস থেকে অনুমান করা যায়। হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ইরশাদ করেন- তোমাদের মধ্যে তারাই উত্তম মানুষ বলে বিবেচিত, যাদের চরিত্র উত্তম। অপর এক হাদিসে ইরশাদ হয়েছে কেয়ামতের দিন ঐ ব্যক্তিই আমার কাছে সবচেয়ে প্রিয় হবে যার নৈতিকতা ও চরিত্র সবচেয়ে ভাল।
উত্তম চরিত্রের অর্থ- অন্যায়কে সমর্থন করা নয়, শুধু মানুষের প্রশংসা লাভের সাধনাও নয়। কারণ যে সবাইকে তুষ্ট করতে চায় সে কাউকে সন্তুষ্ট করতে পারে না। চরিত্র যার উত্তম সে সর্বদাই নীতিবান, মিথ্যাকে সে আন্তরিকভাবে ঘৃণা করে, প্রাণ গেলেও সে মানুষকে তুষ্ট করবার জন্য অন্যায় ও মিথ্যাকে সমর্থন করে না। সে মিথ্যাকে সাক্ষ্য দেয় না। অন্তরে পাপ, মুখে তার মধু নয়। সে বিনয়ী, ভদ্র এবং সহিষ্ণু। সে মানুষের দাবিকে নষ্ট করে না। সে কখনও অভদ্রের মত কথা বলে না। মানুষকে ইতর ছোটলোক বলে উপহাস করে চলা তার স্বভাব নয়। আরও সুন্দরভাবে বলতে গেলে মানুষের মধ্যে পারস্পরিক সু-সম্পর্ক গড়ে উঠা এবং সৌহার্দ্য বজায় রাখবার জন্য যে সমস্ত সদাচার এবং সৌজন্যমূলক ব্যবহার করা হয় তাই উত্তম চরিত্র। উত্তম চরিত্র মানুষকে বাঁচিয়ে রাখতে পারে দীর্ঘ সময়। কারণ মানুষ মৃতু্যর পরও অনেক সময় মানুষের মনে বাঁচে তার চরিত্র দ্বারা। মহান আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম চরিত্র বান মানুষ হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন।

3

সাবেকঃ ইমাম ও খতিব কদমতলী মাজার জামে মসজিদ সিলেট।

5

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

8 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

2 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

2 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

8 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

5 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

3 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

1
5