editor
প্রকাশিত: 11:50 PM, April 12, 2022

করোনার ধকল কাটিয়ে এবার বর্ণিলভাবে বৈসাবি পালন করছেন পাহাড়িরা
উৎফল বড়ুয়া
পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব ‘বৈসাবি’ শুরু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) নদীতে গঙ্গা দেবীর উদ্দেশে ফুল পূজা করে চাকমারা আজ ‘ফুল বিজু’ উদযাপন করছেন।
নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে রাঙ্গামাটিতে শুরু হয়েছে পাহাড়ের অধিবাসীদের প্রধান উৎসব বৈসাবি। চাকমা, মারমা, ত্রিপুর, তংচঙ্গ্য আর অহমিয়া সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বৈ-সা-বি ও বাংলা নববর্ষকে ঘিরে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এখন উৎসবের নগরীতে পরিণত। করোনার কারনে দুই বছর পর এবার বেশ আনন্দমুখর ভাবে বৈ-সা-বি ও বাংলা নববর্ষকে পালন করা হচ্ছে।
উৎসবের প্রথম দিনে বিজু, সাংগ্রাই, বৈসু, বিসু, বিহু উদযাপন পরিষদের উদ্যোগে আদিবাসীদের ফুল ভাসানোর মধ্য দিয়ে ফুল বিজু উৎসবের সূচনা করা হয়। রাঙ্গামাটি রাজবনবিহার ঘাটে কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসানোর মাধ্যমে ফুল বিজুর দিনকে স্বাগত জানানো হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এই ফুল ভাসানোর অনুষ্ঠানে যোগ দিয়ে আনুষ্ঠানিক সুচনা করেন। আদিবাসী চাকমা নারী-পুরষ ও শিশু-কিশোররা ফুল পানিতে ভাসিয়ে ফুল বিজুকে স্বাগত জানায়। এ সময় অন্যান্যদের মধ্যে উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈসাবির প্রথম দিন ফুল বিজুকে কেন্দ্র ১২ এপ্রিল ত্রিপুরাদের সামাজিক উৎসব বৈসু। প্রথম দিনে নদীতে ফুল ভাসানো, বয়স্কস্নান, বস্ত্রদান ও গড়াইয়া ও কাথারক নৃত্যের মাধ্যমে উৎসবটির সূচনা করা হয়েছে। রাঙ্গামাটি শহরের গর্জনতলীতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন প্রাঙ্গনে আয়োজিত এ উৎসবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অং শৈ প্রু চৌধুরী। বৈসুতে ত্রিপুরা সম্প্রদায়ের নারী পুরুষ অংশ নেয়।
উৎসবের প্রথম দিনে ফুল বিজুতে সবাই খুব ভোরে উঠে নদী কিংবা ঝরনায় গিয়ে স্নান করে। বাড়ির ছেলেমেয়েরা পাহাড় ও নার্সারী থেকে ফুল পাতা সংগ্রহ করে নিজ নিজ ঘর সাজায়। নদীর ঘাটে গিয়ে গঙ্গা বা জলদেবীর উদ্দেশ্যে ফুল দিয়ে পূজা করা, সকলে মিলে বুদ্ধ মূর্তিকে স্নান করানো, নদী থেকে পানি এনে বুড়া/বুড়িদের গোসল করিয়ে যুবক/যুবতীরা আর্শিবাদ গ্রহণ করে। রাতে প্রদীপ পূজা, ঘরের আঙ্গিনায়, গোয়াল, ঢেঁকি ঘরে, নদী বা কুয়ার পাড়ে সাড়ি সাড়ি প্রদীপ জ্বালিয়ে সমস্ত গ্রামকে উৎসবের আলোতে উদ্ভাষিত করে রাখা হয়।
বুধবার (১৩ এপ্রিল) ত্রিপুরারা ‘বৈসু’ ও পহেলা বৈশাখ মারমারা ‘সাংগ্রাই’ উৎসব শুরু করবেন। ত্রিপুরাদের ‘গরয়া নৃত্য’ আর মারমাদের ‘পানি উৎসব’ পাহাড়ে বর্ষবরণের অন্যতম আকর্ষণ।এদিকে বৈসাবিকে ঘিরে এরইমধ্যে পাহাড়ের পাড়া-পল্লীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ঐহিত্যবাহী খেলাধুলায় মেতেছে পাহাড়িরা। বিগত দু’বছর করোনার ধকল কাটিয়ে এবার বর্ণিলভাবে বৈসাবি পালন করছেন পাহাড়িরা।
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প
সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,