editor
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০
বাংলাদেশসহ বিশ্বের সকল পরিমন্ডলে যোগসচেতন যোগ্য আলেম উপহার দেয়ার মানসে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইকরা টিভি লন্ডনের আলোচক মুফতি আব্দুল মুন্তাকিম প্রতিষ্ঠিত জামিয়াতুর খাইর আল ইসলামিয়ার ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেল সাড়ে ৩টা সিলেট শহরতলীর তামাবিল মহাসড়কের পাশে পীরেরবাজারস্থ চৌধুরীপাড়া এলাকায় ৯৬ ডেসিমেল নিজস্ব ভূমির উপর ভবন নির্মাণ উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভা দোয়া মাহফিলের।
সিলেটের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখদের উপস্থিতিতে ও ফয়জে আম মুন্সিবাজার মাদরাসার নির্বাহী মুহতামিম ও শায়খুল হাদীস আল¬ামা আব্দুল মুছাব্বির আইওরী হুজুরের সভাপতিত্বে প্রতিষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্য ও ভবন নির্মাণের অঙ্গনকৃত পরিকল্পনা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন মুফতি আব্দুল মুন্তাকিম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরে এর মহাপরিচালক শায়খ জিয়া উদ্দিন।
এসময় শায়খ জিয়া বলেন-বিশ্ব মুসলিম উম্মাহর চাহিদা পূরণে মুফতি আব্দুল মুনতাকিমের এই স্বপ্ন আশাতীত ভূমিকা রাখবে। তিনি জামিয়াতুল খাইর এর উত্তরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শায়খুল হাদিস আল¬ামা নুরুল ইসলাম খান, জমিয়তে উলামা ইসলাম সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুশাহিদ দয়ামিরী, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজমুদ্দিন কাসিমি, জামিয়াতুল খাইর এর সহ পরিচালক ও ইসলামি চিন্তাবিদ মাওলানা শাহ নজরুল ইসলাম।
মাওলানা আব্দুল মুক্তাদির ও মাওলানা মাসরুর আহমদের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা ইউনুস খাদিমানী, মাওলানা নাজমুল হোসাইন, মাওলানা শায়খ আব্দুল জব্বার, মাওলানা কবির আহমদ মাওলানা আস’আদ উদ্দীন, সাংবাদিক আতিকুর রহমান নগরী প্রমুখ। পরিশেষে আল¬ামা আব্দুল মুসাব্বির আইওরী হুজুরের বিশেষ মেনাাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
7 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে
1 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
6 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
8 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর
7 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
1 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
1 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
4 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক