editor
প্রকাশিত: 2:42 PM, November 24, 2024
মহান আল্লাহ তা’আলার অশেষ নেয়ামতগুলোর মধ্যে ঘুম অন্যতম। সারাদিনের ক্লান্তি দূর করতে ঘুমের চেয়ে শ্রেষ্ঠ কিছু নেই। হবেই না কেন, খোদ মহান রব ঘোষণা দিয়েছেন- ‘আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। রাত্রিকে করেছি আবরণ’ (সুরা নাবা, আয়াত: ৯-১০)। আবার বিভিন্ন সময়ে সাহাবাদের মাধ্যমে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) উম্মতদের শিখিয়েছেন ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার সঠিক পদ্ধতি। এমনকি রাতে ঘুমানোর সময় কিংবা সকালে ঘুম থেকে ওঠার পর কি দোয়া পড়তে হবে তাও বাতলে দিয়েছেন নবীজি।
মুহামাদ ইবন আবদুল আযীয ইবন আবূ রিযমা (রহ.) উবাদা ইবন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে নিম্নোক্ত দোয়া পড়ে বলে- হে আমার রব! আমাকে মাফ করে দাও, তার দোয়া কবুল হবে।
দোয়াটি হলো- لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি সাইয়্যিন ক্বদির, ওয়া-সুবহানাল্লাহি ওয়ালহামদুল্লিল্লাহি ওয়া-লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়া-লা ক্যুউয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি এক তার কোনো শরিক নেই। তারই সার্বভৌমত্ব তারই সব তারিফ, তিনিই সবকিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ সব ত্রুটি থেকে পবিত্র, আল্লাহরই সমস্ত প্রশংসা, আর নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। আল্লাহ মহান, নেই কোনো গতি আর না কোনো শক্তি আল্লাহ ছাড়া। (তিরমিজী: ৩৪১৪)
অপর হদিসে এসেছে- জুবায়র ইবনু আবূ সুলাইমান ইবনু জুবায়র ইবনু মুত্বইম (রা.) সূত্রে বর্ণিত, তিনি বলেন- আমি ইবনু উমার (রা.)-কে বলতে শুনেছি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ও সন্ধ্যায় উপনীত হয়ে নিম্নোক্ত দোয়া পড়া ছাড়তেন না।
اللَّهُمَّ إنِّي أسْأَلُكَ العافيَةَ في ديني ودُنْيَايَ وأَهْلي ومَالي، اللَّهُمَّ اسْتُر عَوْراتي وآمِنْ رَوْعاتي، واحفَظْني مِنْ بين يديَّ ومِن خَلْفِي وعن يميني وعن شِمَالي ومِنْ فَوْقِي، وأَعُوذُ بِعَظمَتِك أَنْ أُغْتَالَ مِنْ تَحتي
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল-আফয়াতা ফি দ্বীনা ওয়াদ-দুনিয়্যায়া ওয়া-আহলি ওয়া-মালয়্যি, আল্লাহুম্মাস-ত্বারা আওরাতি ওয়া-আমিনা ওয়া-রাওয়াতি মিম-বাইনা ইয়াদাইয়্যা ওয়া-মিন খালফি ওয়া-আ’না ইয়ামিনি ওয়া-আনা সিমালি ওয়া-মিন ফাউক্বিয়া, ওয়া-আউয্যু-বিআজমাতিকা ইন্নি আগত্বালা মিন-তাহতিয়্যি।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা চাই। হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা এবং আমার দীন, দুনিয়া, পরিবার ও সম্পদের নিরাপত্তা চাই। হে আল্লাহ! আপনি আমার দোষত্রুটিগুলো ঢেকে রাখুন এবং ভীতিপ্রদ বিষয়সমূহ থেকে আমাকে নিরাপদ রাখুন। হে আল্লাহ! আপনি আমাকে হেফাযাত করুন আমার সম্মুখ থেকে, আমার পিছন দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে এবং আমার উপর দিক থেকে। হে আল্লাহ! আমি আপনার মর্যাদার ওয়াসিলায় মাটিতে ধ্বসে যাওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাইছি। (আবূ দাউদ: ৫০৭৪)
মহান আল্লাহ কুরআন-সুন্নাহ্ অনুযায়ী আমাদের আমল করার তাওফিক দান করুন, আমিন।
6 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ আগস্ট (মঙ্গলবার)
6 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
3 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
7 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
5 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা
8 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক
1 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)
2 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন