editor

প্রকাশিত: 7:04 PM, December 8, 2024

দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: পীর সাহেব চরমোনাই

দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশী-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ মানুষের উপর সীমাহীন জুলুম করেছিল যার কারণে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ভারতীয় আধিপত্ববাদ ও আগ্রাসন আজ বাংলাদেশকে অক্টোপাসের মতো আটকে ধরেছে। সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দেশ-বিদেশে এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, কেউ কেউ ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা করছে। তাই দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য গড়ে তুলে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। ৫ আগস্টের পরে দেশের আলেম-ওলামাদের দায়িত্ব বহুবনে বেড়ে গিয়েছে। আলেম ওলামাদের প্রতি মানুষের প্রত্যাশাও বেড়েছে।

তিনি বলেন, দুর্নীতি দুঃশাসন ও সন্ত্রাসমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গড়তে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। আমাদেরকে মতাদর্শীক অবস্থান থেকে উর্ধ্বে উঠে নিরপেক্ষ রাজনীতি কৌশল নীতি গভীরভাবে চিন্তা করতে হবে। কল্যাণ রাষ্ট্রই সকল শ্রেণী পেশা ধর্মের মানুষের রাজনৈতিক অধিকার নাগরিক অধিকার ধর্মীয় অধিকার নিশ্চিত করতে পারে।

রোববার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের ভিআইপি লাউন্সে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজুর সভাপতিত্বে ও মহানগর সভাপতি হাফিজ মাওলানা আসআদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, তালিমুল ইসলাম ইনস্টিটিউট ঢাকার পরিচালক মাওলানা লুতফুর রহমান ফরায়েজী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতী মঈনুদ্দিন খান তাভীর, মাওলানা শায়ক নাসির উদ্দিন মোহতামিম দারুল হাদিস শাহ গাজী বোরহান উদ্দিন রহমাতুল্লাহি মাদ্রাসা, মাওলানা শাহ মমশাদ আহমদ মুহাদ্দিস জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার, সাইফুল হাদিস মুফতী আব্দুল মোতাব্বির মুহতামিম কলাবাড়ি মাদ্রাসা, মাওলানা মাসুক আহম্মদ সালামি শিক্ষা সচিব দারুস সালাম খাসদবির, মাওলানা শাহ এনামুল কবির জুনাইদ ছানি শায়খুল হাদিস শাহ গাজী বোরহান উদ্দিন রহ. মাদরাসা, মাওলানা মুফতি জিয়াউর রহমান ইমাম ও খতিব আম্বরখানা জামে মসজিদ, মাওলানা আহমদ কবির খলিল জামেয়া তাওয়াককুলিশা রেঙ্গা সিলেট প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,