admin

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

7

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান বাস্তবতায়বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। তবে এই সংস্কার যেন সংস্থাটিরমৌলিক নীতিমালাকে ক্ষতিগ্রস্ত না করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

গতকাল (২৬ মার্চ) ক্যামেরুনের ইয়াউন্দেতে অনুষ্ঠিতবিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14)–এ বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থার ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেশনে তিনি একথা বলেন।WTOReform: Fundamental Issues শীর্ষক এ অধিবেশনেখন্দকার মুক্তাদির বলেন,WTO-এর মূল ভিত্তি হলোসদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যনির্ভর উন্নয়নকে উৎসাহিত করা। বৈষম্যহীনতা ও অন্তর্ভুক্তিরনীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা ঐকমত্যভিত্তিক ও নিয়মভিত্তিক এই বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাউন্নত ও উন্নয়নশীল দেশসমূহের পাশাপাশি স্বল্পোন্নত দেশগুলোর (খউঈং) জন্যও গুরুত্বপূর্ণসুবিধা নিশ্চিত করেছে।বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, সর্বাধিক সুবিধাপ্রাপ্তদেশ (গঋঘ) সুবিধা, শুল্কমুক্ত ও কোটামুক্তবাজার প্রবেশাধিকার (উঋছঋ),এবং বিশেষ ও পার্থক্যমূলক সুবিধা (LDCs) -এর মতো ব্যবস্থাগুলোবিশ্ব বাণিজ্যে সমতা ও অন্তর্ভুক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।তিনি আরও বলেন, ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকট এবং কোভিড-১৯ মহামারিরসময় ছাড়া গত তিন দশকে উন্নত দেশগুলোর মধ্যম আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে, যা বিদ্যমান বাণিজ্যব্যবস্থার কার্যকারিতা প্রমাণ করে।তবে WTO সংস্কারের প্রয়োজনীয়তারকথা স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলেন, এই সংস্কার যেন সংস্থাটির মৌলিক নীতিমালাকে ক্ষতিগ্রস্তনা করে।

5

তিনি সতর্ক করে বলেন, দীর্ঘ সময় ও প্রচেষ্টার মাধ্যমে গড়ে ওঠা বর্তমান কাঠামো সংস্কারের নামে নষ্ট করাউচিত নয়, কারণ বিশ্বের অধিকাংশঅর্থনীতি এই নিয়মভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার ওপর নির্ভরশীল।তিনি জোর দিয়ে বলেন, WTO সংস্কার প্রক্রিয়াঅত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে, যাতে ব্যবস্থার অখণ্ডতা বজায় থাকে, পূর্বের অর্জনগুলোঅক্ষুণ্ণ থাকে এবং সকল সদস্য দেশের জন্য অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী ফলাফল নিশ্চিতকরা যায়।উল্লেখ্য, মিনিস্ট্রিয়াল কনফারেন্সে সদস্য দেশসমূহ বৈশ্বিক বাণিজ্যনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এবারের সম্মেলনে ১৬৬টি সদস্যদেশের বাণিজ্যমন্ত্রী ও প্রতিনিধিগণ অংশ নিয়েছেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরএর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। প্রতিনিধিদলেবাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ বাণিজ্য মন্ত্রণালয় ও জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনেরঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নিচ্ছেন।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে নেহার-মালা-মেঘলা সিন্ডিকেটের ত্রাস: চুরির টাকায় গড়েছেন আলিশান বাড়ি

সিলেটে নেহার-মালা-মেঘলা সিন্ডিকেটের ত্রাস: চুরির টাকায় গড়েছেন আলিশান বাড়ি

2 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর বিপণীবিতান, হাসপাতাল আর মাজার এলাকায় এখন এক আতঙ্কের নাম ‘নারী চোর চক্র’। বছরের পর বছর

সিলেটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

সিলেটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

5 ভিন্ন মনন, এক পৃথিবী এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। 7 বৃহস্পতিবার

বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা

বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা

1 বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদকে জানিয়েছেন, দেশে বেকারত্ব মোকাবিলায়

জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন

জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন

4 জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে জালালাবাদ চক্ষু হাসপাতালের নবনির্মিত ভবনে আধুনিক অপারেশন থিয়েটারের (ওটি) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 4

সিলেট-ঢাকা রুটে নতুন স্পেশাল ট্রেন: গণতান্ত্রিক সরকারের বিশেষ উপহার

সিলেট-ঢাকা রুটে নতুন স্পেশাল ট্রেন: গণতান্ত্রিক সরকারের বিশেষ উপহার

2 সিলেটবাসীর দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘবে এবং যাত্রাকে আরও স্বস্তিদায়ক করতে সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন একটি স্পেশাল ট্রেন। গণতান্ত্রিক

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক : বাণিজ্যমন্ত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক : বাণিজ্যমন্ত্রী

4 বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজুইকি কাটাওকা বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২

প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের আশ্বাসে সিলেটে পাম্প মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের আশ্বাসে সিলেটে পাম্প মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

2 সিলেট পেট্রোল পাম্প এসোসিয়েশন, বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, এলপিজি এবং ট্যাংক লরী সংগঠনের ডাকা

চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব

চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব

6 চীনের তিয়ানজিং শহরে অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ‘তাউলু কোচ’ হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন

1
3