admin
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬
সিলেটবাসীর দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘবে এবং যাত্রাকে আরও স্বস্তিদায়ক করতে সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন একটি স্পেশাল ট্রেন। গণতান্ত্রিক সরকারের পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে আজ ০২ এপ্রিল রেলওয়ের উচ্চপর্যায় থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) দপ্তর থেকে জারিকৃত এক জরুরি তার বার্তায় (অর্ডার নং-সি/৪৫২/২৬) জানানো হয়, রেলভবনের অনুমোদনক্রমে আজ থেকেই এই বিশেষ ট্রেন পরিচালনার প্রক্রিয়া শুরু হয়েছে।
ট্রেনের সময়সূচী ও যাত্রাবিরতি
নতুন এই স্পেশাল ট্রেনটি প্রতিদিন সকাল ০৮:৩০ মিনিটে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং গন্তব্যে পৌঁছাবে দুপুর ০২:১০ মিনিটে। পথে গুরুত্বপূর্ণ কয়েকটি স্টেশনে যাত্রী ওঠানামার জন্য বিরতি দেবে ট্রেনটি।
সময়সূচীর একনজরে:
সিলেট ত্যাগ: সকাল ০৮:৩০ মিনিট।
কুলাউড়া: পৌঁছাবে ০৯:২৭, ছাড়বে ০৯:২৯।
শ্রীমঙ্গল: পৌঁছাবে ১০:১৫, ছাড়বে ১০:১৭।
শায়েস্তাগঞ্জ: পৌঁছাবে ১০:৫০, ছাড়বে ১০:৫২।
ঢাকা বিমানবন্দর (অপারেশনাল বিরতি): পৌঁছাবে ১৩:৩৩, ছাড়বে ১৩:৩৫।
ঢাকা (কমলাপুর) পৌঁছাবে: দুপুর ০২:১০ মিনিট।
রেলওয়ের পরিবহন ও বাণিজ্যিক বিভাগসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে (ডিআরএম ঢাকা, সিআরবি চট্টগ্রাম, এবং লোকো-সিএন্ডডব্লিউ বিভাগ) এই ট্রেনটি সফলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে সিলেট, কুলাউড়া, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টারদের যাত্রীসেবা নিশ্চিত করতে বিশেষভাবে বলা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ক্রমবর্ধমান যাত্রীর চাপ সামাল দিতে এবং দ্রুততম সময়ে ঢাকা পৌঁছানোর লক্ষ্যেই এই সময়সূচী নির্ধারণ করা হয়েছে। নতুন এই ট্রেন চালুর ফলে সিলেট বিভাগের যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম জানান, তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কারণে গতকাল বুধবার ঢাকাগামী উপবন সিলেট স্টেশন ছেড়ে যেতে পারেনি। শুক্রবার কালনী এক্সপ্রেস বন্ধ রয়েছে। তাই কালনী ওইদিন যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেনটি ছেড়ে যাবে।
4 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর বিপণীবিতান, হাসপাতাল আর মাজার এলাকায় এখন এক আতঙ্কের নাম ‘নারী চোর চক্র’। বছরের পর বছর
2 ভিন্ন মনন, এক পৃথিবী এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২
3 বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদকে জানিয়েছেন, দেশে বেকারত্ব মোকাবিলায়
8 জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে জালালাবাদ চক্ষু হাসপাতালের নবনির্মিত ভবনে আধুনিক অপারেশন থিয়েটারের (ওটি) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার
7 সিলেটবাসীর দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘবে এবং যাত্রাকে আরও স্বস্তিদায়ক করতে সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন একটি স্পেশাল ট্রেন। গণতান্ত্রিক
6 বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো)-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজুইকি কাটাওকা বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২
7 সিলেট পেট্রোল পাম্প এসোসিয়েশন, বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, এলপিজি এবং ট্যাংক লরী সংগঠনের ডাকা
8 চীনের তিয়ানজিং শহরে অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ‘তাউলু কোচ’ হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন