admin

প্রকাশিত: 10:05 PM, October 4, 2024

প্রিয় মাতৃভূমিকে নবরূপে সাজাতে আলেম ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে: আরিফ

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের সিলেট বিভাগীয় কর্মীসভা

প্রিয় মাতৃভূমিকে নবরূপে সাজাতে আলেম ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে: আরিফ

বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সিলেটের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন সঠিক পথে এগিয়ে যেতে চায়। বিগত ১৫ বছরের একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে ছাত্র-জনতা যে বিপ্লবের ধারা সৃষ্টি করেছেন তা বিশ্ববাসী সাদরে গ্রহণ করেছে। আমাদের এই অর্জন ধরে রাখতে নিজেদের ঐক্য ধরে রাখতে হবে। মনে রাখতে হবে হাজার তরুণের প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ এখন সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। সেজন্য দলমতের উর্ধ্বে উঠে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নবরূপে সাজাতে হবে। সেজন্য সকল স্তরের সংষ্কার ও সংশোধনী আনা জরুরী। এব্যাপারে আমাদের আলেম ওলামারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কারণ এদেশ কারো একার নয় এই দেশ ২০ কোটি মানুষের জন্মভূমি। তাই সময়ে এসেছে বিশ্বের দরবারে একটি কলঙ্কমুক্ত উন্নত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার।

তিনি শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ শহীদ সুলেমান হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট বিভাগীয় কর্মীসভা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ নূরুল হকের সভাপতিত্বে ও মাওলানা মাহমুদ রহমান, মাওলানা মাশহুদ আহমদ, মুহাম্মদ রমিজ উদ্দিন এবং এম.এম কামালের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের কেন্দ্রীয় আহবায়ক কাজী মাওলানা মোঃ সেলিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা আলহাজ্ব শাহ নেছারুল হক, ওলামাদলের কেন্দ্রীয় সদস্য সচিব- এডভোকেট মাওলানা আবুল হোসেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, সিলেট মহানগর ওলামাদলের আহবায়ক মাওলানা মঈন উদ্দিন আহমদ ফয়েজ। অনুষ্ঠানে ওলামা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সিলেট বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মী সভায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতার রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

‘ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে’

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,