editor
প্রকাশিত: 1:58 PM, September 14, 2021
অনলাইন ডেস্ক
সাংবাদিকতা পেশায় সম্মান থাকলেও পারিশ্রমিক অন্যান্য পেশার থেকে তুলনায় কম, শুধু ভালোবাসা আর নেশার তাগিদেই অনেকে এই পেশা বেছে নেন।
এক সমীক্ষায় বলা হয়েছে ভালোবাসার মানুষ ও জীবনসঙ্গী হিসেবে সাংবাদিকরাই সেরা। আর এর পেছনে নাকি একাধিক কারণও রয়েছে।
তথ্য অনুযায়ী, অন্য যে কোনো পেশার মানুষের চেয়ে সাংবাদিকরা প্রেমিক বা প্রেমিকা হিসেবে অনেকটাই এগিয়ে। কারণ কাজের প্রয়োজনে তাদের বিভিন্ন জায়গায় যেতে হয়। ফলে যে কোনো জায়গার ঠিকানা জিজ্ঞেস করলে জবাব পাওয়া যায় খুব সহজে।
এ ছাড়া পেশার খাতিরে পড়াশোনাও করতে হয় প্রচুর। তাই যে কোনো বিষয়ের উপর মোটামুটি জ্ঞান তাদের থাকে।
সাংবাদিকতা পেশায় সম্মান থাকলেও পারিশ্রমিক অন্য পেশার তুলনায় কম। শুধু ভালোবাসা আর নেশার তাগিদেই অনেকে এই পেশা বেছে নেন। টাকার চেয়ে সম্মান তাদের কাছে অনেক বড়।
এই মনোভাব সাংসারিক জীবনেও কাজ করে। ফলে স্বামী বা স্ত্রীর আয় নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। এমন সঙ্গী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার।
ইচ্ছা-অনিচ্ছার ঊর্ধ্বে গিয়ে পরিস্থিতির চাপে পড়ে কঠোর পরিশ্রমী হয়ে ওঠে তারা। সঙ্গী বা সঙ্গিনী যদি পরিশ্রমী হয়, তবে তো সবারই লাভ। তার উপর কাজ নিয়ে ব্যস্ত থাকায় আপনার ব্যক্তিগত ব্যাপারে নাক না গলানোর মতো সময় তাদের থাকে না।
এমনও অনেক কাজ আছে যা তারা করতে আগ্রহী না। তবে প্রয়োজনে তাদের অনেক কিছুই করতে হয়। এবং সেসব সাংসারিক জীবনেও কাজে লাগে।
সাংবাদিকরা পেশার খাতিরেই বিশ্বাসী হন। আর সংবাদ উৎসের গোপনীয়তাও রক্ষা করতে হয় যা ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৪/সেপ্টেম্বর/২০২১/রেদওয়া
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
6 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
5 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
4 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
5 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
8 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
7 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
2 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও