admin
প্রকাশিত: 11:01 PM, January 12, 2025
সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বিনি বিদ্যাপীঠ জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার মজলিসে শুরা ও আসহাবে বদর পরিষদের বার্ষিক অধিবেশন গতকাল রোববার রাত ৮.৩০ মিনিটের সময় জামেয়া হল রুমে হাজী মজলু মিয়া সাহেবের সভাপতিত্বে এবং জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অধিবেশনে জামেয়ার বার্ষিক আয় ব্যয়ের রিপোর্ট এবং আগামী বৎসরের বাজেট পেশ করেন জামেয়ার সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ শায়খ মজদুদ্দীন আহমদ। উপস্থিত সদস্যবৃন্দ পেশকৃত রিপোর্ট ও বাজেটের উপর বিস্তারিত পর্যালোচনায় অংশগ্রহণ করেন এবং তা অনুমোদন প্রদান করেন।
সভায় জামেয়ার প্রিন্সিপাল সাহেব আগামী ১৮ ও ১৯ জানুয়ারি ২০২৫ বার্ষিক ইসলামি মহাসম্মেলন সফলে সবার সহযোগিতা কামনা করেন এবং ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।-বিজ্ঞপ্তি
5 গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সিলেট বিএনপি’র ৬ সিনিয়র নেতা। অনেকেই ব্যাকফুটে চলে গিয়েছিলেন। আশাও ছেড়ে দিয়েছিলেন। ধরে নিয়েছিলেন সবই শেষ।
2 সিলেটের সীমান্তবেষ্টিত জৈন্তাপুর উপজেলা ও সংলগ্ন এলাকায় এখন এক আতঙ্কের নাম অঞ্জন দাস। দলীয় পদের দাপট দেখিয়ে সীমান্ত দিয়ে
6 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ আগস্ট (মঙ্গলবার)
1 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
1 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
2 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
3 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা
6 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক