editor
প্রকাশিত: 5:28 PM, September 18, 2020
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হেফাজত ইসলামের আমির, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর জানাজা অনুষ্ঠিত হবে শনিবার দুপুর ২টায় হাটহাজারী মাদ্রাসায়। এরপর মাদ্রাসার কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হবে। এদিকে
মরদেহ নিয়ে ঢাকা থেকে রাত সাড়ে এগারোটার পর হাটহাজারীর উদ্দেশে রওনা হবে। শনিবার ফজরের নামাজের পর মাদ্রাসার মাঠে উন্মুক্তভাবে তার মরদেহ সবাইকে দেখানো হবে। এসব তথ্য মাদ্রাসার মাইকে ঘোষণা করেন মুফতি জসিম উদ্দিন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে হাটহাজারী মাদ্রাসা থেকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় শুক্রবার বিকেল চারটার দিকে হেলিকপ্টারযোগে ঢাকার আজগর আলি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রসঙ্গত, দেশের শীর্ষ কওমী আলেম আল্লামা আহমদ শফীর শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। ১০৩ বছর বয়সী এ প্রবীণ আলেম ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন। ফলে প্রায় ওনাকে হাসপাতালে ভর্তি হতে হয়। গত কয়েক মাসে শরীরে নানা জটিলতা দেখা দিলে একাধিক বার চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিতে হয় বড় হুজুরখ্যাত আল্লামা শফীকে।
1 বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও
6 সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন ‘মৌলভীবাজার সমিতি সিলেট’-এর উদ্যোগে সমিতির জীবন সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত জমা
1 সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, আমাকে কানাইঘাট-জকিগঞ্জের মানুষ নির্বাচিত
5 ফলাফলটা তার ঈর্ষণীয় ই। কারণ ১২শ ৫০ নাম্বারের মধ্যে ১১শ ৮৭ পেয়ে এবারের এসএসসি পরীক্ষায় চমক দেখিয়েছেন এই শিক্ষার্থী।
4 রুবেলের গুদাম ও সুরমা ট্রান্সপোর্ট ব্যবহার করে কামিয়েছেন অঢেল অবৈধ সম্পদ সিলেট সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় পণ্যের
6 সিলেটের আলমপুরস্থ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) কম্পিউটার ব্যাচের শিক্ষক আউয়ালের বিরুদ্ধে শিক্ষার্থীদের হেনস্তা, চরম মানসিক নির্যাতন ও হুমকির
2 সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরুর বিরুদ্ধে একশ্রেণির স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের তীব্র অভিযোগ উঠেছে।
4 পরিকল্পিত নগর গঠন, সুশৃঙ্খল নগরায়ন এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সিলেট মহানগরী ও সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট